স্ট্রিম ডেস্ক

ইউরোপজুড়ে রেকর্ড তাপমাত্রা। বাড়ছে প্রাণহানি। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। জার্মানি, ফ্রান্স ও ইতালিসহ বিভিন্ন দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
গত মঙ্গলবার (২৩ জুন) ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্ন জানান, গত ১৮ জুন থেকে এ পর্যন্ত গরম থেকে বাঁচতে পানিতে ডুবেই দেশটিতে অন্তত ৪০ জনের প্রাণহানি হয়েছে।
গত দুই দিনে তীব্র গরমে ফ্রান্সে ৩ জন শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম। এছাড়া প্যারিসে গত ২৪ ঘণ্টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ২৫ জন মারা গেছেন, যেখানে গড় স্বাভাবিক মৃত্যুর সংখ্যা ১০-এর নিচে থাকে। দেশটিতে তাপজনিত কারণে জরুরি বিভাগে রোগী ভর্তির হার ইতিমধ্যে চার গুণ বৃদ্ধি পেয়েছে।
অতিরিক্ত দাবদাহের কারণে স্পেনে গত রোববার থেকে বুধবারের মধ্যে আনুমানিক ২১২ জনের মৃত্যু হয়েছে। ঐতিহাসিক তথ্য ও অতিরিক্ত মৃত্যুর হার বিশ্লেষণ করে এই আনুমানিক সংখ্যা জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। ইতালিতেও তীব্র গরমে অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে।
ডেনমার্কের আবহাওয়া ইনস্টিটিউট জানিয়েছে শনিবার (২৭ জুন) দেশটির ইতিহাসের সর্বোচ্চ ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। স্লোভাকিয়াও নিশ্চিত করেছে, গত শুক্রবার রাত তাদের ইতিহাসের উষ্ণতম রাত।
আবহাওয়া পূর্বাভাস সাইট ডোনারওয়েটারের আবহাওয়াবিদ কার্স্টেন ব্র্যান্ড বলেছেন, ‘জার্মানির কিছু অংশে এই সপ্তাহের শেষে তাপপ্রবাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছাড়িয়ে যাবে।’
গত শুক্রবার ফ্রান্সের সীমান্তবর্তী জার্মানির সারব্রুকেন শহরের কাছে ৪১.৩ ডিগ্রি সেলসিয়াসের নতুন রেকর্ড হয়েছে।
শনিবার জার্মানির আবহাওয়া অধিদপ্তর প্রায় পুরো দেশে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে এবং নাগরিকদের পানি সাশ্রয়ের নির্দেশ দিয়েছে।
অন্যদিকে, ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় মিলান, রোম, ভেনিস, জেনোয়া, ফ্লোরেন্স এবং বোলোনিয়াসহ মোট ১৮টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। ইতালির বোলজানো শহরের আবহাওয়াবিদ ডিটার পেটারলিন শুক্রবারের রাতকে ইতিহাসের উষ্ণতম জুন মাসের রাত হিসেবে অভিহিত করেন।
ফ্রান্সে অত্যধিক তাপমাত্রার কারণে রেল যোগাযোগ ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। দেশটির অনেক জায়গায় সাময়িক mদ্যপান নিষিদ্ধ, স্কুল বন্ধ এবং উন্মুক্ত স্থানের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
জলবায়ু বিশেষজ্ঞদের মতে, ‘ওমেগা ব্লক’ নামের একটি আবহাওয়াগত প্রক্রিয়ার কারণে এই তীব্র গরম বাতাস দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে, যার ফলে গড় মৌসুমী তাপমাত্রার চেয়ে ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
তীব্র গরমে ইউরোপজুড়ে বৈদ্যুতিক পাখা ও এসি যন্ত্রপাতির বিক্রি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে আগামীকাল রোববার থেকে বজ্রপাত ও ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকায় সপ্তাহের শেষে গরমের তীব্রতা কিছুটা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে মহাদেশের বিভিন্ন আবহাওয়া অধিদপ্তর।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ও বিবিসি

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে