স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যস্থতায় কাজ করছে পাকিস্তান, মিসর, তুরস্কসহ কয়েকটি দেশ। ইতিমধ্যে তেহরানের কাছে ১৫ দফার শান্তি প্রস্তাব হস্তান্তর করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৬ মার্চ) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।
এক্সে দেওয়া ওই পোস্টে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী লেখেন, ‘পাকিস্তানের মাধ্যমে বার্তা আদান-প্রদানের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ১৫ দফার একটি প্রস্তাব দিয়েছে, যা ইরান পর্যালোচনা করে দেখছে।’ এই উদ্যোগে তুরস্ক ও মিসরসহ অন্যান্য দেশও তাদের সমর্থন জানিয়ে পাশে রয়েছে বলে দাবি করেন তিনি।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছিল, বর্তমান কূটনৈতিক তৎপরতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। ওয়াশিংটনের প্রস্তাবিত ১৫ দফার ওই শান্তি পরিকল্পনায় তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং এর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া যুদ্ধ থেকে বেরিয়ে আসার উপায় নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহের শেষে পাকিস্তানে একটি বৈঠকের আয়োজন করতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কাজ করছেন।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই মধ্যস্থতায় কাজ করার বিষয়টি নিশ্চিত করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তি জানিয়েছেন, তুরস্ক ও পাকিস্তানের পাশাপাশি মিসরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদানে সহায়তা করছে এবং আঞ্চলিক উত্তেজনা হ্রাসে বৃহত্তর মধ্যস্থতার প্রচেষ্টায় যুক্ত রয়েছে।
লেবাননে ইসরায়েলের স্থল আগ্রাসন বন্ধের চেষ্টায়ও কাজ করছে মিসর। বর্তমানে লেবাননে রাষ্ট্রীয় সফরে থাকা বদর আবদেল আত্তি জানান, দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান বন্ধ করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ইসরায়েলের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে মিসর।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে