স্ট্রিম ডেস্ক

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি মন্ত্রিসভা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। আর ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি পাবে জিম্মিরা। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নেতানিয়াহু এই অনুমোদনকে ‘ঐতিহাসিক অগ্রগতি’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্পের দুই ঘনিষ্ঠ সহযোগী উইটকফ ও কুশনার ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকেও উপস্থিত ছিলেন।
এ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইসরায়েলি জিম্মিদের মুক্তি আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যেই হতে পারে।’
বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, চুক্তির প্রথম ধাপে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পাশাপাশি ইসরায়েল শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। একইসঙ্গে ইসরায়েলি সেনারা গাজার কিছু অংশ থেকে ধীরে ধীরে সরে আসবে এবং প্রতিদিন শত শত ট্রাক মানবিক সহায়তা নিয়ে গাজায় প্রবেশ করবে।
জেরুজালেমে এখন আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। শহরের রাস্তায় গাজাবাসীরা গান গেয়ে উল্লাস করেছে। বিবিসির জেরুজালেম প্রতিনিধি জানিয়েছেন, যুদ্ধবিরতি অনুমোদনের পর এখন সবার দৃষ্টি পরবর্তী ধাপের দিকে—যেখানে বাস্তবে এই চুক্তি কার্যকর হওয়া ও জিম্মিদের নিরাপদ প্রত্যাবর্তনই প্রধান চ্যালেঞ্জ।

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
১ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৬ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৬ ঘণ্টা আগে