স্ট্রিম ডেস্ক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ-অবরোধ এবং সামরিক প্রস্তুতি বহাল থাকবে। খবর আলজাজিরার।
মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, ইরান সরকার মারাত্মকভাবে ভেঙে পড়েছে। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মাধ্যমে আমাদের কাছে ইরানের ওপর হামলা স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে, যাতে দেশটির নেতা ও প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারেন।
তিনি বলেন, আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছি এবং অন্যান্য সব দিক থেকে প্রস্তুত থাকতে বলেছি। প্রস্তাব জমা দেওয়া এবং আলোচনা কোনো একটি সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত আমি যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করছি।
তবে যুদ্ধবিরতির এই বর্ধিত মেয়াদের কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি ট্রাম্প। ফলে এটি কতদিন চলবে, তা স্পষ্ট নয়।
এদিকে, ট্রাম্পের ঘোষণার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, এ বিষয়ে পরে অবস্থান জানাবে তেহরান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, উভয়পক্ষ যুদ্ধবিরতি বজায় রেখে আলোচনার মাধ্যমে একটি স্থায়ী শান্তিচুক্তিতে পৌঁছাতে পারবে।
গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়। তবে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা চলছেই। বিশেষ করে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে দুপক্ষের অবস্থান একেবারেই ভিন্ন।
যুক্তরাষ্ট্র চাইছে, ইরান তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করুক এবং ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক মিত্রদের প্রতি সমর্থন সীমিত করুক। বিপরীতে, ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অধিকার বজায় রাখার কথা বলছে এবং কোনো কৌশলগত ছাড় দিতে রাজি নয়।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে