নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিকসহ নিহত ১৯

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ২৪
নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশূলী নদীর তীরে আছড়ে পড়ে বাস। ছবি: এক্স থেকে নেওয়া

নেপালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি সড়ক থেকে নিচে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ব্রিটিশ ও চীনা নাগরিকসহ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে নেপালের পৃথ্বী হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পর্যটন শহর পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়ে এবং বেনীঘাটের কাছে ত্রিশূলী নদীর তীরে আছড়ে পড়ে।

জেলা পুলিশ অফিসের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৪ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক রয়েছেন। দুপুর পর্যন্ত মাত্র ৯ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। আহতদের মধ্যে একজন চীনা নাগরিককে কাঠমান্ডুর ন্যাশনাল ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। এছাড়া নিউজিল্যান্ডের ২৭ বছর বয়সী এক নারী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নেপালের চীনা দূতাবাস জানিয়েছে, তাদের আরও একজন নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন।

দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। নেপালে পাহাড়ি রাস্তায় বাস দুর্ঘটনা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। চলতি মাসের শুরুতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৩ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত