স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে গোলাগুলির জেরে হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, কিছু বাণিজ্যিক জাহাজ এখনো যাতায়াত করছে।
বৃহস্পতিবার (১১ জুন) ইরানের হরমুজ কর্তৃপক্ষ ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’ (পিজিএসএ) সামাজিক মাধ্যম এক্সে জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ ‘সম্পূর্ণ বন্ধ’।
সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্রের আগ্রাসী আচরণের প্রেক্ষিতে ইরানের সশস্ত্র বাহিনী এই সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ট্রানজিট পারমিটের আবেদনকারী জাহাজগুলোকে পরবর্তী নির্দেশনা পর্যন্ত ধৈর্য ধারণের অনুরোধ করেছে তারা।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, এরপরও কোনো ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজ এই জলপথে প্রবেশের চেষ্টা করলে সরাসরি গুলি চালানো হবে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) অবশ্য এই দাবি প্রত্যাখ্যান করেছে। এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম দাবি করেছে, বাণিজ্যিক জাহাজগুলো এখনো স্বাভাবিকভাবেই হরমুজ দিয়ে যাতায়াত করছে।
মার্কিন প্রশাসন ইতিমধ্যে বৈশ্বিক জাহাজ অপারেটরদের নির্দেশ দিয়েছে, ইরানের পিজিএসএ-এর নতুন নিয়ম বা প্রোটোকল অনুসরণ না করতে। কিন্তু নিরাপত্তার অভাব এবং সংঘাতের কারণে বড় বড় শিপিং লাইনারগুলো এই জলপথে বুকিং নেওয়া থেকে বিরত থাকছে।
আর্থিক প্রতিষ্ঠান জেপিমরগানের হিসাব অনুযায়ী, গত কয়েক মাস ধরেই এই জলপথে জাহাজ চলাচল কার্যত অচল।
তথ্যসূত্র: সিএনএন

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন