স্ট্রিম ডেস্ক

পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনার শুরুর আগে কাতার ও অন্যান্য বিদেশি ব্যাংকে থাকা ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে দাবি করেছে ইরানের একটি জ্যেষ্ঠ সূত্র। তবে হোয়াইট হাউজের একজন মার্কিন কর্মকর্তা তাৎক্ষণিকভাবে এই দাবি অস্বীকার করেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
শান্তি আলোচনায় ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে স্বাগত জানায় ওই ইরানি সূত্র। তিনি বলেন, ‘এটি ছিল ইরানের অন্যতম দাবি। যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো বার্তাগুলোতে জব্দকৃত সম্পদ ছাড়ের বিষয়টি উল্লেখ করা হয়েছিল। যুক্তরাষ্ট্র এ বিষয়ে সম্মতি দিয়েছে।’
বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র রয়টার্সকে জানান, সম্পদ অবমুক্ত করা হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করার সঙ্গে সরাসরি সম্পর্কিত। এটি আলোচনার গুরুত্বপূর্ণ ইস্যু।
তবে ওই জ্যেষ্ঠ সূত্র সম্পদের মোট পরিমাণ উল্লেখ করেননি। আরেক ইরানি সূত্র দাবি করেছে, কাতারে রাখা ইরানের ৬ বিলিয়ন জব্দকৃত ডলার ছাড়তে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে।
এ বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
২০১৮ সালে জব্দ করা ৬ বিলিয়ন ডলার ২০২৩ সালে যুক্তরাষ্ট্র-ইরান বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে ছাড় দেওয়ার কথা ছিল। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ওপর ইরানের মিত্র ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ওই অর্থ আর ফেরত দেয়নি।
সে সময় মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, নিকট ভবিষ্যতে ইরান এই অর্থ ব্যবহার করতে পারবে না এবং প্রয়োজনে পুরো হিসাবই সম্পূর্ণভাবে জব্দ রাখার অধিকার ওয়াশিংটনের রয়েছে।
এই অর্থ ছিল দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের তেল বিক্রির। ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করলে এবং তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল করলে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে এই অর্থ আটকে যায়।
২০২৩ সালের সেপ্টেম্বরে দোহার মধ্যস্থতায় হওয়া যুক্তরাষ্ট্র-ইরান বন্দি বিনিময় চুক্তির আওতায় এই অর্থ কাতারের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। ওই চুক্তির অংশ হিসেবে ইরানে আটক পাঁচজন মার্কিন নাগরিককে মুক্তি দেয় এবং বিনিময়ে যুক্তরাষ্ট্রে আটক পাঁচজন ইরানিকেও মুক্তি দেয়।
সে সময় মার্কিন কর্মকর্তারা জানিয়েছিল, এই অর্থ খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও কৃষিপণ্যসহ শুধু মানবিক কাজে ব্যবহার করা যাবে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের তত্ত্বাবধানে অনুমোদিত সরবরাহকারীদের মাধ্যমে এই অর্থ ব্যয় করতে হবে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে