স্ট্রিম ডেস্ক

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার বিশেষ প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘আমি আমার প্রতিনিধি দলকে বলেছি, ১৮ ঘণ্টার বিমান ভ্রমণ করে সেখানে যাওয়ার প্রয়োজন নেই। সব তাস এখন আমাদের হাতে। তারা (ইরান) চাইলে যেকোনো সময় আমাদের কল করতে পারে, কিন্তু আলোচনার নামে ১৮ ঘণ্টার অহেতুক সময় নষ্ট ভ্রমণ আমরা করব না।’
তবে সফর বাতিল মানেই আবার যুদ্ধ শুরু নয় বলে জানিয়েছেন ট্রাম্প। সিএনএনের সাংবাদিক বারাক রাভিদকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘এই সিদ্ধান্তের মানে আবার যুদ্ধ শুরু নয়। আমরা এখনো সে বিষয়ে কিছু ভাবিনি।’
এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের। ইসলামাবাদে এই সফরের উদ্দেশ্য ছিল ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করা। তবে ট্রাম্পের এই আকস্মিক সিদ্ধান্তে কূটনৈতিক মহলে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ট্রাম্পের এই সিদ্ধান্তের কিছুক্ষণ আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইতিমধ্যে ইসলামাবাদ থেকে ফিরে গেছেন। তিনি সেখানে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধের ভবিষ্যৎ ও দ্বিতীয় দফার আলোচনা নিয়ে মতবিনিময় করছিলেন।
তথ্যসূত্র: সিএনএন

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে