স্ট্রিম ডেস্ক

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠকে বসছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে,ট্রাম্প আলাস্কায় ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন।
শনিবার ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেছেন, সোমবার (১৮ আগস্ট) ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি।
আলাস্কায় শান্তি আলোচনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সোমবার ওয়াশিংটনে দেখা করে হত্যাকাণ্ড বন্ধ, যুদ্ধের সমাপ্তিসহ সব খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। আমন্ত্রণের জন্য কৃতজ্ঞ,’ বলেন জেলেনস্কি।
বলা হচ্ছে, ট্রাম্প এক ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেছেন জেলেনস্কি, স্যার কেয়ার স্টারমার, ইমানুয়েল মাখোঁ, ফ্রিডরিখ ম্যার্জ, ন্যাটো নেতা মার্ক রুট এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, যদিও পুতিন এবং তাঁর ঘনিষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে তিন ঘণ্টার আলোচনা শেষে ট্রাম্প ইউক্রেনে শান্তি নিশ্চিত করতে পারেননি।
তবে পুতিনের সঙ্গে বৈঠকের আগে থেকেই ট্রাম্প জানান, চুক্তি করতে জেলেনস্কির সঙ্গেও বৈঠক করতে হবে তাদের।
ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্প ও পুতিনসহ একটি সম্ভাব্য ত্রিপাক্ষিক বৈঠককে স্বাগত জানিয়েছেন।
জেলেনস্কি বলেন, ‘আমরা ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠকের জন্য ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করি। এই বৈঠকে সবচেয়ে জরুরি বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারব। সেজন্য ত্রিপক্ষীয় বৈঠক সবচেয়ে ভালো সিদ্ধান্ত।’

.png)

ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক ছাড়ার সময় সম্ভাব্য হুমকির কারণে গোপনে উড়োজাহাজ বদল করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১১ আগস্ট) তিনি নিজেই সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। ট্রাম্প জানান, সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর নির্দেশে তিনি অন্য একটি উড়োজাহাজে যান।
১ ঘণ্টা আগে
ভারতের ঝাড়খন্ডে সরকারি চাকরি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সোমবার লাঠিপেটা করে পুলিশ। এর প্রতিবাদে মঙ্গলবার (১১ আগস্ট) মিছিল বের করে বিজেপি ঘনিষ্ঠ ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এসময় তাদের দুই শতাধিক বেশি নেতা-কর্মীকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
ইউক্রেনজুড়ে রাতভর রাশিয়ার হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন। কিয়েভের অভিযোগ, এই হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। খবর আলজাজিরা।
৩ ঘণ্টা আগে
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ হয়েছে। ১ হাজার ৬০০ ভবন ধ্বংস হওয়া এই প্রাকৃতিক দুর্যোগের পর অন্তত ২ হাজার ৭০০ মানুষ নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
১৪ ঘণ্টা আগে