স্ট্রিম ডেস্ক

যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে পাকিস্তান। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ সোমবার (১৩ এপ্রিল) দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এই খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, একটি উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, পাকিস্তান বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং দ্রুত সংলাপে ফেরার আহ্বান জানানো হয়েছে।
সূত্রটি আরও জানায়, চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে একটি কার্যকর সমঝোতায় পৌঁছানোই পাকিস্তানের মূল লক্ষ্য। যাতে নতুন করে যুদ্ধ না শুরু হয়। বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান আসিম মুনির এই কূটনৈতিক উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। তারা এর আগেও দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
সূত্র অনুযায়ী, তারা উভয়েই নিরলসভাবে কাজ করছেন। এমনকি নির্ঘুম রাত পার করছেন বলেও দাবি করা হয়েছে।
পাকিস্তান ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষকেই পুনরায় আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে এবং এখন তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে