স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য সম্পর্ককে ‘সম্পূর্ণ একপক্ষীয় বিপর্যয়’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন সফরে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে যোগ দেওয়ার পর ট্রাম্প এ মন্তব্য করেন।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প বলেন, ‘অন্য যেকোনো দেশের তুলনায় ভারত আমাদের ওপর এতদিন ধরে অস্বাভাবিক উচ্চ শুল্ক বসিয়েছে। যার ফলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভারতে পণ্য বিক্রি করতে সক্ষম হয়নি। এটা সম্পূর্ণ একপক্ষীয় বিপর্যয়!’
ওই পোস্টে ট্রাম্প আরও বলেন, ‘ভারত শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেটা ‘অনেক দেরি হয়ে গেছে,’ এটা তাদের আরও আগেই করা উচিত ছিল।’ তবে ঠিক কবে ভারত এ ধরনের প্রস্তাব দিয়েছিল, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর গড়ে ৬ দশমিক ২ শতাংশ শুল্ক আরোপ করেছিল ভারত। অন্যদিকে ভারতীয় পণ্যের ওপর গড়ে ২ দশমিক ৪ শতাংশ শুল্ক করেছিল যুক্তরাষ্ট্র।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক চীন ও ভারতকে আরও ঘনিষ্ঠ করে তুলছে—এ ধারণা সঠিক নয়। এসসিও সম্মেলন আসলে লোক দেখানোর জন্যই আয়োজন করা হয়েছে।’
গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক সর্বোচ্চ অবনতির দিকে গেছে। দুই দশকেরও বেশি সময় ধরে গড়ে ওঠা সুসম্পর্ক এখন অচলাবস্থায়। বিশেষত রাশিয়ার তেল কেনা নিয়ে মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে ভারতের সমালোচনা করেছেন। ভারত পাল্টা অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে, অথচ শুধু ভারতকে নিশানা করছে।
গত আগস্ট মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ‘যারা আজ আমাদের সমালোচনা করছে, তারা নিজেরাই রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে। জাতীয় স্বার্থে রাশিয়ার সঙ্গে বাণিজ্যে আমরা বাধ্য, কিন্তু তাঁরা নয়। তা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে তাঁরা বাণিজ্য করছে।’

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে