স্ট্রিম ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি।
শুক্রবার (৩০ জানুয়ারি) মস্কোকে এই বৈঠক হয় বলে জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। আজ শনিবার (৩১ জানুয়ারি) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক খবরে এমনটাই বলা হয়েছে।
এদিকে, এই বৈঠক এমন সময় হলো যখন পারস্য উপসাগরে রণতরির বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বহর পাঠানোর পর থেকেই ইরানে হামলা করতে পারে যুক্তরাষ্ট্র এমন গুঞ্জন তৈরি হয়েছে। তবে মধ্যপ্রাচ্যসহ আরব দেশগুলোর নেতারা সম্ভাব্য এ সামরিক সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তির আহ্বান জানিয়েছেন। পাশাপাশি শুক্রবার তিনি আবারও ইরানের দিকে যুক্তরাষ্ট্রের রণতরির বহর অগ্রসর হচ্ছে বলে মৃদু হুমকিও দিয়েছেন।
ট্রাম্পের দাবি, রণতরির বহরটি এ মাসের শুরুতে ভেনেজুয়েলায় পাঠানো বহরের তুলনায় অনেক বড়। ওই বহর থেকেই অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনা হয়।
অন্যদিকে, এসব ঘিরে তেহরান-ওয়াশিংটনের উত্তেজনার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ন্যায্য ও ন্যায়সঙ্গত’ আলোচনার জন্য প্রস্তুত ইরান।

.png)

ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক ছাড়ার সময় সম্ভাব্য হুমকির কারণে গোপনে উড়োজাহাজ বদল করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১১ আগস্ট) তিনি নিজেই সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। ট্রাম্প জানান, সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর নির্দেশে তিনি অন্য একটি উড়োজাহাজে যান।
১ ঘণ্টা আগে
ভারতের ঝাড়খন্ডে সরকারি চাকরি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সোমবার লাঠিপেটা করে পুলিশ। এর প্রতিবাদে মঙ্গলবার (১১ আগস্ট) মিছিল বের করে বিজেপি ঘনিষ্ঠ ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এসময় তাদের দুই শতাধিক বেশি নেতা-কর্মীকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
ইউক্রেনজুড়ে রাতভর রাশিয়ার হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন। কিয়েভের অভিযোগ, এই হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। খবর আলজাজিরা।
৩ ঘণ্টা আগে
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ হয়েছে। ১ হাজার ৬০০ ভবন ধ্বংস হওয়া এই প্রাকৃতিক দুর্যোগের পর অন্তত ২ হাজার ৭০০ মানুষ নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
১৪ ঘণ্টা আগে