ডারউইন টেস্ট: একাদশে ফিরলেন অস্ট্রেলিয়ার ‘ভয়ংকর’ পেস ত্রয়ী

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১২: ০২
অস্ট্রেলিয়ার পেস ত্রয়ী ফিরছেন বাংলাদেশের বিপক্ষে। সংগৃহীত ছবি

ডারউইনে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার চেনা সেই ভয়ংকর পেস ত্রয়ী । অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড—তিনজনই আছেন অস্ট্রেলিয়ার একাদশে, তাঁদের সঙ্গে আছেন স্পিনার নাথান লায়ন। আগামীকাল (১৩ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় মারারা ওভালে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে।

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে থাকছেন জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, উইকেট রক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি, অলরাউন্ডার বিউ ওয়েবস্টার। বোলিং আক্রমণে স্টার্ক, কামিন্স, হ্যাজলউড ও লায়ন ।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স সর্বশেষ ২০২৫ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের তৃতীয় টেস্ট খেলেছিলেন। ওই ম্যাচে অধিনায়ক ৬ উইকেট তুলে নেন। এরপর চোটের কারণে আর টেস্ট খেলা হয়নি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি দিয়ে তিনি প্রায় আট মাস পর আবারও টেস্টে ফিরছেন। জশ হ্যাজলউড সর্বশেষ অ্যাশেজ পুরো সিরিজও পুরোপুরি খেলতে পারেননি। এক বছর আগে ২০২৫ সালের ১৪ জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকায় সর্বশেষ টেস্ট খেলেছিলেন। অর্থাৎ এক বছরেরও বেশি সময় পর আবার টেস্টের সাদা পোশাকে ফিরছেন এই ডানহাতি পেসার।

তিনজনের মধ্যে সাম্প্রতিক সময়ে টেস্ট প্রায় সব টেস্ট খেলেছেন মিচেল স্টার্ক। ২০২৫-২৬ অ্যাশেজের পুরো সিরিজে খেলার পাশাপাশি, পঞ্চম ও শেষ টেস্টে সিডনিতে অনবদ্য পারফম্যান্স করেন; আর সেই পারররফমেন্সের বদৌলতে সিরিজসেরার পুরস্কারও জিতেছিলেন। অ্যাশেজে ৫ ম্যাচে ৩১ উইকেট নেওয়া ছাড়া অ্যাডিলেডে টেস্টে ব্যাট হাতে লোয়ার অর্ডারে নেমে ৭৭ রানের একটি ইনিংস খেলেন তিনি।

কামিন্স, স্টার্ক ও হ্যাজলউডকে একসঙ্গে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৫ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে। এরপর চোট ও বিশ্রামের কারণে তিন পেসার একসঙ্গে খেলেননি। অস্ট্রেলিয়ার ‘বিগ ফোর’-এর বাকি সদস্য লায়নও চোটের কারণে দীর্ঘ সময় বাইরে ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত