হরমুজে ‘প্রথাগত ফি’ নয়, চলবে না শত্রুপক্ষের জাহাজ: ইরান

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১০: ০৩
হরমুজ প্রণালিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তেলবাহী ট্যাংকার এবং পণ্যবাহী জাহাজ। ছবি:এপি

ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর প্রথাগত পদ্ধতিতে কোনো ফি আরোপ করবে না বলে জানিয়েছে।

ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

রেজায়ি জানান, ইরানের পার্লামেন্ট বর্তমানে একটি খসড়া আইন তৈরি করছে যা ‘প্রণালির নিরাপত্তা নিশ্চিতকরণ’-সংক্রান্ত ফি নির্ধারণ করবে। তিনি আরও বলেন, এই জলপথ দিয়ে চলাচল করতে হলে শুধু ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো শত্রুভাবাপন্ন সামরিক জাহাজগুলোকে কোনো অবস্থাতেই যাতায়াত করতে দেওয়া হবে না। বন্ধুত্বপূর্ণ জাহাজগুলো ইরানি বাহিনীর সঙ্গে পূর্ব সমন্বয় সাপেক্ষে যাতায়াত করতে পারবে এবং প্রণালি ব্যবস্থাপনা বা নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের যেকোনো ভূমিকা ইরান প্রত্যাখ্যান করে।

এর আগে ইরানি সংবাদ সংস্থা ইসনা ইরানি কর্মকর্তা মাহমুদ নাবাভিয়ানকে উদ্ধৃত করে জানায়, কিছু বাণিজ্যিক জাহাজকে ফি প্রদানের বিনিময়ে চলাচলের অনুমতি দেওয়া হবে।

সম্পর্কিত