স্ট্রিম ডেস্ক

আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় স্থল অভিযান ও বিমান হামলা চালিয়ে ২৯ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, দেশজুড়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাব হিসেবেই এ অভিযান চালানো হয়েছে। করাচিতে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে প্রাণঘাতী হামলার একদিন পর এই অভিযান চালাল পাকিস্তান।
দেশটির তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে নির্ভুল বিমান হামলায় তিনটি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের সহযোগী সশস্ত্র গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে বলে দাবি তাঁর। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি আফগানিস্তান।
এর আগে, শনিবার রাতে করাচির আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে বন্দুক ও বিস্ফোরক নিয়ে হামলা চালায় একদল সশস্ত্র ব্যক্তি। এতে তিন সেনা নিহত হন। পাল্টা অভিযানে তিন হামলাকারী নিহত এবং আহত অবস্থায় একজন গ্রেপ্তার হন। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, গ্রেপ্তার ব্যক্তি একজন আফগান নাগরিক। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবানের বিচ্ছিন্ন গোষ্ঠী জামায়াতুল আহরার। এই হামলার প্রতিক্রিয়ায় রোববার অভিযান চালায় পাকিস্তান।
সর্বশেষ এই অভিযান পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার উত্তেজনাপূর্ণ সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। গত কয়েক সপ্তাহ আগেও আফগানিস্তানের ভেতরে টিটিপির আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে দুই দেশের পাল্টাপাল্টি সামরিক অভিযানে কয়েকশ মানুষ নিহত হয়েছে।
আন্তর্জাতিক মধ্যস্থতায় একাধিক দফা শান্তি আলোচনা হলেও স্থায়ী যুদ্ধবিরতিতে পোঁছাতে পারেনি দেশ দুটি। এপ্রিলে চীনের মধ্যস্থতায় দুই পক্ষ উত্তেজনা না বাড়ানোর বিষয়ে সম্মত হলেও সীমান্ত পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপি ও তাদের সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। কাবুল অবশ্য এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। পাকিস্তান তালেবান ও আফগান তালেবান আলাদা সংগঠন হলেও তাদের মধ্যে মিত্রতা রয়েছে।
তথ্যসূত্র : এএফপি ও এপি

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে