স্ট্রিম ডেস্ক

ইউএনএইচসিআর-এর মুখপাত্র জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর ইরান থেকে দেশত্যাগের ঘটনা ঘটছে না। অর্থাৎ, ইরান থেকে সীমান্ত পারাপারের সংখ্যা এখনও মার্কিন-ইসরায়েল যুদ্ধের আগের স্বাভাবিক দৈনিক গড় সীমার মধ্যেই রয়েছে। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
জেনেভায় শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, যুদ্ধ পরিস্থিতির অবনতি, ঘরবাড়ির ক্ষয়ক্ষতি এবং দেশের ভেতরে চলাচলে বিধিনিষেধ থাকা সত্ত্বেও ইরান থেকে অন্য দেশে পাড়ি দেওয়ার মতো বড় ধরনের কোনো ঘটনা এখনও ঘটেনি। ইউএনএইচসিআর-এর মুখপাত্র বাবর বালোচ বলেন, ‘আমরা ইরান থেকে প্রতিবেশী দেশগুলোতে বড় ধরনের কোনো সীমান্ত পারাপারের প্রবণতা দেখছি না।’
তুর্কি কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি জানান, প্রায় ১১ হাজার ৪০০ ইরানি নাগরিক তুরস্কে প্রবেশ করেছেন। অন্যদিকে ২৪ হাজার ৬০০-এর বেশি আফগান নাগরিক ইরান থেকে আফগানিস্তানে ফিরে গেছেন। মুখপাত্র উল্লেখ করেন যে, উভয় সংখ্যাই বর্তমান সংকটের আগের স্বাভাবিক দৈনিক পারাপারের গড়ের মধ্যেই রয়েছে।
উল্লেখ্য যে, ইরানি নাগরিকরা কোনো ভিসা ছাড়াই ৯০ দিন পর্যন্ত তুরস্কে অবস্থান করতে পারেন।
জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে যে, সীমান্ত পারাপারের ঘটনা সীমিত থাকলেও এই সংঘাত ইরানের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। দেশের অভ্যন্তরেই মানুষ ঘরছাড়া হতে বাধ্য হচ্ছে।
ইরানে নিযুক্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মিশন প্রধান সালভাদর গুটিয়েরেজ জানান, প্রায় ২২ হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে শুধুমাত্র তেহরানেই ১৭ হাজারের বেশি আবাসিক ভবন রয়েছে। ফলে হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এখন হোটেল, জরুরি আশ্রয়কেন্দ্র এবং কমিউনিটি সেন্টারগুলোতে আশ্রয় নিচ্ছে।
চলাচলের তথ্য থেকেও দেখা গেছে যে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে বিপুল সংখ্যক মানুষ দেশের ভেতরে অন্য এলাকায় সরে যাচ্ছে। মার্চ মাসের শুরুতে কাস্পিয়ান সাগর তীরবর্তী প্রদেশগুলোতে ৪ লাখের বেশি যানবাহনের প্রবেশ রেকর্ড করা হয়েছে। এতে বোঝা যায়, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত শহরগুলোর অনেক বাসিন্দা নিরাপদ উত্তরের অঞ্চলগুলোতে চলে গেছেন।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৫ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে