স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোররুমে ল্যাপটপসহ সরকারি মালামাল নষ্ট করার উদ্দেশ্যে ‘বোরকা পরে’ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অধিদপ্তরের পরিচ্ছন্নতাকর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২ মে) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার জানান, এই নাশকতার জন্য ৫ লাখ টাকার চুক্তি হয়েছিল।
গ্রেপ্তাররা হলেন—অধিদপ্তরের মাস্টাররোলভুক্ত পরিচ্ছন্নতাকর্মী মো. আসমাউল ইসলাম (৩০), স্টোর ইনচার্জ মো. জিন্নাত আলী বিশ্বাস (৫৫) এবং মাস্টাররোলভুক্ত স্টোরকিপার মো. হুমায়ুন কবির খান (৫৯)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে অধিদপ্তরের দ্বিতীয় তলার স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে স্টোরে সংরক্ষিত ৭৩৫টি ল্যাপটপের ১৪০টি সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া ২৯টি মারাত্মক এবং ৩৩টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ৪৫০টি ল্যাপটপ অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও ৮৩টি ল্যাপটপ খোয়া যায়।
ডিসি মোস্তাক সরকার বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে পরিচ্ছন্নতাকর্মীকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, ৫ লাখ টাকার চুক্তিতে বোরকা পরে ছদ্মবেশে স্টোররুমে আগুন দিয়েছিলেন।’

আসমাউলের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে স্টোর ইনচার্জ জিন্নাত আলী এবং স্টোরকিপার হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ মনে করছে, এই চক্র নিজেরা যোগসাজশ করে সরকারি মালামালের ক্ষতিসাধন করেছে। এতে সরকারের প্রায় দুই থেকে তিন কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
পুলিশ আরও জানায়, এই পরিকল্পনার সঙ্গে যুক্ত ‘হৃদয়’ নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া ৮৩টি ল্যাপটপ খোয়া যাওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। যদিও সিসিটিভি ফুটেজে মালামাল সরানোর কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
ঘটনার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে