স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালি নিরাপদে পার হতে ইরানকে টোল দিলে নিষেধাজ্ঞা পেতে পারে শিপিং কোম্পানিগুলো। শুক্রবার (১ মে) মার্কিন অর্থ দপ্তরের অধীন বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ অফিস (ওএফএসি) এ ঘোষণা দেয়। খবর বিবিসি
সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্রের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইরানকে অর্থ দিতে পারে না। মার্কিন নাগরিক নন- এমন কেউ লেনদেন করলেও নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন।
ওএফএসি জানায়, ইরানের বন্দর ও শিপিং খাতের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ফলে ইরানি বন্দরে জাহাজ চলাচলের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে।
ইরান সম্প্রতি দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দিতে তারা জাহাজ থেকে টোল আদায় করছে। তবে এর পরিমাণ, আদায়ের পদ্ধতি বা কারা অর্থ দিচ্ছে- এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তেহরান। তাদের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ওএফএসি জানায়, এসব অর্থ লেনদেন শুধু নগদ নয়, ডিজিটাল মুদ্রা, পণ্য বিনিময়, অনানুষ্ঠানিক লেনদেন এমনকি দাতব্য সহায়তার মাধ্যমেও হতে পারে।
সংস্থাটি সতর্ক করে বলেছে, এমন লেনদেনের কারণে যদি কোনো মার্কিন ব্যাংক বা বিমা কোম্পানি যুক্ত হয়, তারাও আইনগত ব্যবস্থা ও শাস্তির মুখে পড়তে পারে।
মার্কিন অর্থ দপ্তর জানায়, তারা ইরানের তেল, পেট্রোকেমিক্যালসহ গুরুত্বপূর্ণ রাজস্ব খাতের ওপর চাপ অব্যাহত রাখবে। একই সঙ্গে শুক্রবার ইরানের তিনটি বৈদেশিক মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের অর্থ উপার্জন ও তা স্থানান্তরের সক্ষমতা বন্ধ করতে যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে ব্যবস্থা নেবে। এসব কাজে যারা সহায়তা করছে তাদেরও খুঁজে বের করা হবে।
এদিকে, চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কমে গেছে বলে জানিয়েছে মার্কিন সেনা কমান্ড সেন্টকম। তাদের তথ্যে, অবরোধ শুরুর পর ৪৫টি বাণিজ্যিক জাহাজকে ফেরত পাঠানো হয়েছে। সাধারণত মাসে প্রায় ৩ হাজার জাহাজ এই গুরুত্বপূর্ণ প্রণালি দিয়ে চলাচল করে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলার পর তেহরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলা চালায়।
পরে ৮ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যস্থতা করেন। এরপর ১১ এপ্রিল ইসলামাবাদে প্রথম দফার আলোচনার ব্যবস্থা করেন। তবে সেই আলোচনায় কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। পরে ডোনাল্ড ট্রাম্প ইরানি বন্দরে নৌ-অবরোধের ঘোষণা দেন।
ইরান ১৭ এপ্রিল হরমুজ প্রণালি খুলে দেয়। কিন্তু মার্কিন অবরোধের প্রতিবাদে ১৮ এপ্রিল আবার বন্ধ করে দেয়।

.png)

জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রা চলাকালে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাতে ব্র্যান্ডেনবুর্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। শনিবার (২৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় দিল্লির যন্তর মন্তরে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।
১৫ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বিরোধী দলগুলো। আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল একে ‘গণতন্ত্রের বড় জয়’ অভিহিত করেছেন।
১৬ ঘণ্টা আগে