স্ট্রিম ডেস্ক

ইরানের ‘পিকঅ্যাক্স পর্বতে’ হামলা চালাবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা পিকঅ্যাক্স পর্বত গুঁড়িয়ে দিতে যাচ্ছি। ইরানিদের বলুন, তারা যেন প্রস্তুত থাকে। খবর রয়টার্সের।
সোমবার (১৩ জুলাই) হিউ হিউইট শোতে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, আমরা তাদের ওপর কঠোর হামলা করতে যাচ্ছি। যুক্তরাষ্ট্র পিকঅ্যাক্স পর্বতের ওপর সার্বক্ষণিক নজর রাখছে। সেখানে কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, ইরান পারমাণবিক কার্যক্রম নিয়ে ভালো অবস্থানে নেই। প্রতিবার যখন আমরা পারমাণবিক কার্যক্রমের বিষয়ে জানতে পারি, আমরা সেটি উড়িয়ে দিই। তাই তারা এখন আর এ বিষয়ে কথা বলতে পছন্দ করে না। তবে সম্ভবত খুব শিগগিরই আমরা পিকঅ্যাক্সে আঘাত হানব।
এর আগে সোমবার ট্রাম্প বলেছিলেন, উপসাগরে ইরানি জাহাজ চলাচলের ওপর যুক্তরাষ্ট্র আবারও অবরোধ আরোপ করছে। একই সঙ্গে ফি নেওয়ার বিনিময়ে হরমুজ প্রণালি খোলা রাখা হবে বলে জানান তিনি।
ইরানের পারমাণবিক কর্মসূচির নতুন কেন্দ্রবিন্দু ‘পিকঅ্যাক্স পর্বত’
ইরানের জ্যাগ্রোস পর্বতমালায় অবস্থিত ‘পিকঅ্যাক্স পর্বত’। বর্তমানে এটি দেশটির সবচেয়ে সুরক্ষিত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় পরিণত হয়েছে।
গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের নাতাঞ্জ, ফোরদো এবং ইসফাহানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে তেহরান তাদের পরমাণু কার্যক্রমের সুরক্ষায় এই পিকঅ্যাক্স পর্বতকে প্রধান ঢাল হিসেবে বেছে নেয়।
নাতাঞ্জ পরমাণু কেন্দ্রের কাছেই অবস্থিত এই পর্বতের গভীরে অত্যন্ত সুরক্ষিত দুটি টানেল কমপ্লেক্স এবং ভূগর্ভস্থ হল তৈরি করা হয়েছে, যা সেন্ট্রিফিউজ উৎপাদন এবং ইউরেনিয়াম মজুদের গোপন হাব হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে পশ্চিমা গোয়েন্দাদের দাবি। ভূগর্ভস্থের অনেক গভীরে অবস্থিত হওয়ায় এটি ইরানের পূর্ববর্তী ‘ফোরদো’ স্থাপনার চেয়েও নিরাপদ।
বিশেষজ্ঞদের মতে, মার্কিন সামরিক বাহিনীর কাছে থাকা সবচেয়ে শক্তিশালী বাংকার-বাস্টার বোমাও এই পর্বতের ভেতরের সুড়ঙ্গ ভেদ করতে সক্ষম নয়।

.png)

চাপ প্রয়োগ বন্ধ করে ইরানকে সম্মান দেখালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরা অসম্ভব নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার (২৮ আগস্ট) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ কথা বলেন তিনি। আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে যে চাপ প্রয়োগে কোনো ফল আসবে না। তিনি লেখেন, ‘যুক্তর
২২ মিনিট আগে
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তায় ৩ কোটি ১০ লাখ ডলার তহবিল সংগ্রহের আবেদন জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)। এর আগে তাৎক্ষণিকভাবে ১০ লাখ সুইস ফ্রাঁ বরাদ্দ করেছে তারা।
৩ ঘণ্টা আগে
নেপালে আকস্মিক বন্যায় নদীর পানির স্তর মাত্র আধা ঘণ্টার মধ্যে ২৯ দশমিক ৫ ফুট বা ৯ মিটার বেড়ে গিয়েছিল। উপগ্রহের ছবি ও ভূ-উপরিতলের তথ্য বিশ্লেষণ করে হিমবাহ ধসের স্পষ্ট প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমালয় পর্বতমালায়ও এর প্রভাব পড়ছে। ফলে হিমবাহ ও পাহাড়ি ঢালের অস্থিতিশীলতা ব
৩ ঘণ্টা আগে
আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে দেশটির পুলিশ। এছাড়া তিব্বতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই দেশ মিলিয়ে ১ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
৫ ঘণ্টা আগে