স্ট্রিম ডেস্ক

ইরান যুদ্ধে বড় ফ্রন্টগুলোতে অগ্রগতি না হওয়ায় এবং কৌশলগত ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র তার ঘোষিত লক্ষ্য ধারাবাহিকভাবে পাল্টেছে। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মাদ এলমাসরি এমনটাই মনে করেন।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এলমাসরি বলেন, যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বেশ অসংলগ্ন’ ছিলেন। ওই সময় তিনি ‘অস্পষ্ট, কখনো কখনো পরস্পরবিরোধী লক্ষ্যের’ কথা বলেছিলেন।
এলমাসরি বলেন, যুক্তরাষ্ট্র তখন থেকেই ইরান যুদ্ধে নিজেদের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট বার্তা গোছানোর চেষ্টা করে যাচ্ছে। ইরানে সরকার পরিবর্তন, চুক্তি এবং হরমুজ প্রণালি—এই তিন প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান বারবার বদলেছে।
তিনি বলেন, প্রথমদিকে তারা রেজিম চেঞ্জের কথা বলছিল। প্রথমে এটা স্পষ্টতই চলমান অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য ছিল। এখন তারা কার্যত স্বীকার করে নিচ্ছে—এই সরকার টিকে আছে এবং কোথাও যাচ্ছে না।
ইরানের সঙ্গে চুক্তি এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রশ্নেও ট্রাম্পের অবস্থান একইভাবে পাল্টেছে বলে দাবি করেন এলমাসরি। তিনি বলেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামগ্রিক কৌশলগত ব্যর্থতার ফলেই বক্তব্য বদলে যাচ্ছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে