স্ট্রিম ডেস্ক

ইসরায়েলের রাজধানী তেল আবিবে শত শত মানুষ বিক্ষোভ করে বেনজামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। এমন সময় এই বিক্ষোভ শুরু হয়েছে, যখন পাকিস্তানে এই যুদ্ধ বন্ধে বৈঠকে বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। খবর আল জাজিরার।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের শান্তি আলোচনা শুরু হয় গতকাল শনিবার। আলোচনা শুরুর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন দেশ দুটির প্রতিনিধি দল।
আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর সঙ্গে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। আর ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান যুদ্ধের গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে গত ৮ এপ্রিল। যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। এরপর পাকিস্তানের মধ্যস্ততায় ৪৭ বছর পর আলোচনার টেবিলে বসে দুই দেশ। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত শুক্রবার সকালেও দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহও ইসরায়েলের অন্তত দুটি শহর লক্ষ্য করে রকেট ছুড়েছে।
এর একদিন পরেই নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে তাঁরই দেশের জনগণ। বিক্ষোভকারীরা চলমান যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়েছেন। তাঁরা সতর্ক করে বলেন, এই পরিস্থিতি দেশকে এক অন্তহীন সংঘাতের চক্রে আটকে ফেলতে পারে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে