স্ট্রিম ডেস্ক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের চলমান আলোচনায় কারিগরি পর্যায়ে প্রথম দফার বৈঠক শেষ হয়েছে। এতে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কর্মসূচি, দেশটির পুনর্গঠন এবং সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিশ্চিত নিয়ে পৃথক ওয়ার্ক গ্রুপ গঠন করা হয়েছে। খবর আলজাজিরার।
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিরোধপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এর আগে রোববার সুইজারল্যান্ডে বসেছিল যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রায় ১৮ ঘণ্টার আলোচনা শেষে সেই প্রতিনিধিরা সুইজারল্যান্ড ছাড়েন।
তবে কারিগরি পর্যায়ে আলোচনা চলছিল। মঙ্গলবার (২৩ জুন) সেই আলোচনাও শেষ হলো।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও কারিগরি আলোচক দলের প্রধান কাজেম গারিবাবাদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে জানান, এই আলোচনায় চারটি আলাদা ওয়ার্ক গ্রুপ গঠন করা হয়েছে। ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কর্মসূচি, দেশের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন এবং সমঝোতা স্মারকের (এমওইউ) বাস্তবায়ন নিশ্চিতে আলাদা আলাদা গ্রুপ করা হয়েছে।
তিনি আরও জানান, পরবর্তী আলোচনার জন্য ফের যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা বসবেন। তবে পরবর্তী দফার আলোচনা কবে হবে, তা এখনও নিশ্চিত করা হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্তের কারণে দেশে সমালোচনার মুখে পড়েছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার আবু বাকের গালিবাফ।
জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, 'আমরা যদি সুইজারল্যান্ডে না যেতাম, তাহলে লেবাননের মুসলিম ও শিয়াদের আরও বেশি রক্ত ঝরত।'

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে