স্ট্রিম ডেস্ক

পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করা হয়েছে। সোমবার (১১ মে) নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাঁচ মন্ত্রীর দায়িত্ব ঘোষণা করেন।
তালিকা অনুযায়ী, বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে গ্রামোন্নয়ন এবং প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। আসানসোল উত্তরের বিধায়ক অগ্নিমিত্রা পাল পেয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র ও অর্থসহ গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তর নিজের হাতে রেখেছেন।
কোচবিহারের মাথাভাঙ্গার বিধায়ক ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরে। বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া হয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী। এছাড়া রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডুকে অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বেশ কিছু বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ এবং রান্নার গ্যাসের ভর্তুকি প্রকল্প ‘উজ্জ্বলা ৩.০’ চালু করা। এছাড়া বিএসএফকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর করা হবে।
বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলো বন্ধ হবে না।
গত শনিবার (৯ মে) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই মন্ত্রীরা শপথ নেন। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জিতে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসেছে বিজেপি।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে