তথ্যসূত্র:

১০ দিনের যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন ও ইসরায়েল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৫টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে হিজবুল্লাহ এই চুক্তির অংশ কি না, তা এখনো অস্পষ্ট।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। ট্রাম্প বলেন, ‘উভয় নেতা তাঁদের দেশের মধ্যে শান্তি অর্জনে এই ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।’ তিনি আরও জানান, হোয়াইট হাউসে তিনি দুই নেতাকে আলোচনার জন্য আমন্ত্রণ জানাবেন।
শান্তি আলোচনা এগিয়ে নিতে ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনকে দায়িত্ব দিয়েছেন।
লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ইসরায়েলের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী সালাম বলেন, ‘এই চুক্তির ফলে সংঘাতের কারণে বাস্তুচ্যুত মানুষ নিজ বাড়িতে ফিরতে পারবে।’ যুদ্ধবিরতি অর্জনে আন্তর্জাতিক প্রচেষ্টারও প্রশংসা করেছেন তিনি।
এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেও লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বিন্ত জাবাইল জেলার তেবনিয়ন শহরে স্বাস্থ্য কর্তৃপক্ষের একটি অ্যাম্বুলেন্সে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এই হামলায় দুই স্বাস্থ্যকর্মী গুরুতর আহত হয়েছেন এবং তাঁদের অবস্থা অত্যন্ত সংকপন্ন।
লেবাননের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিটের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত লেবাননে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৬ এবং আহতের সংখ্যা ৭ হাজার ১৮৫ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক মাসে ইসরায়েলি আক্রমণে লেবাননের সাধারণ মানুষ এবং জরুরি সেবাকর্মীরা নিয়মিত হামলার শিকার হচ্ছেন, যা দেশটিতে এক নজিরবিহীন মানবিক সংকটের জন্ম দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন প্রথমে নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে রাজি না থাকলেও ট্রাম্পের প্রত্যক্ষ হস্তক্ষেপে তিনি আলোচনার টেবিলে আসতে বাধ্য হয়েছেন। তবে হিজবুল্লাহ এই চুক্তির অংশ কি না, তা এখনো অস্পষ্ট। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘদিনের বৈরিতা এবং সীমান্তে চলমান এই উত্তেজনার মাঝে ট্রাম্পের এই যুদ্ধবিরতি কত দিন স্থায়ী হবে—সেটিই এখন বড় প্রশ্ন।

যুক্তরাষ্ট্র নতুন হামলা চালানোর পর কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এ তথ্য জানায়। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
মালয়েশিয়ায় রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ও ভুল তথ্য ছড়ানোর ঘটনায় উদ্বেগ জানিয়েছে আরাকান রোহিঙ্গা ইউনিয়ন (এআরইউ)।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন ক্ষেপণাস্ত্রের (হিমার্স) মহড়া চালিয়েছে তাইওয়ান। কৌশলগত জলসীমায় চীনের সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় দেশটির দিকে প্রথমবার বুধবার (১০ জুন) এই মহড়া চালানো হয়।
২০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে দেশটির সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
১ দিন আগে