স্ট্রিম প্রতিবেদক

ডিজিটাল অর্থনীতির বিকাশে বড় ধরনের বৈপ্লবিক পদক্ষেপ নিতে যাচ্ছে নতুন সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ফ্রিল্যান্সার এবং কনটেন্ট ক্রিয়েটরদের সব ধরনের আয়কে সম্পূর্ণ করমুক্ত করার প্রস্তাব দেওয়া হচ্ছে। একই সঙ্গে এই খাতের সেবার ওপর থেকে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাটও পুরোপুরি প্রত্যাহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এতদিন কেবল তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের ফ্রিল্যান্সিং আয়ের ওপর কর অব্যাহতির সুযোগ ছিল। তবে আজ বিকেলের সংসদে উপস্থাপিত হতে যাওয়া বাজেট প্রস্তাব অনুযায়ী, এখন থেকে আইটি ছাড়াও সব ধরনের ফ্রিল্যান্সিং থেকে অর্জিত আয় করমুক্ত থাকবে। তরুণ ফ্রিল্যান্সাররা যেন তাদের বিদেশি আয় হুন্ডির বদলে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে আনতে উৎসাহিত হন, এটাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।
বাংলাদেশে প্রথমবারের মতো ইউটিউব, ফেসবুক বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে সৃজনশীল কাজ বা ‘কনটেন্ট ক্রিয়েশন’ থেকে প্রাপ্ত আয়কেও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়ে তা করমুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
সরকার মনে করছে, দেশের লাখ লাখ তরুণ এই সৃজনশীল কাজের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটররা বর্তমানে তাদের প্রদেয় সেবার বিপরীতে যে ১৫ শতাংশ ভ্যাট পরিশোধ করেন, নতুন বাজেটে তা সম্পূর্ণরূপে মওকুফ করা হতে পারে।
পাশাপাশি নতুন উদ্যোক্তা বা স্টার্টআপগুলোর জন্য দীর্ঘমেয়াদী সুখবর নিয়ে আসছে এই বাজেট। স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর বিকাশে ২০৩৫ সাল পর্যন্ত স্থানীয় পর্যায়ে ভ্যাট এবং অফিস বা স্থাপনা ভাড়ার ওপর কোনো ভ্যাট না রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।
আজ বিকেলে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিস্তারিতভাবে এই প্রস্তাবনা তুলে ধরবেন।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬