স্ট্রিম প্রতিবেদক

সবার কাছে অর্থনীতির সুফল পৌঁছানোর বিষয়টি মাথায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করাই এই বাজেটের লক্ষ্য।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে গুলশানের বাসা থেকে বের হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির সুফল যাতে সবার কাছে পৌঁছে, সেটিকে মাথায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে। একটি সমাজকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্যই এই বাজেট করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যে সবাইকে নিয়ে এটি বাস্তবায়নের চেষ্টা করা হবে।
বাজেটের উদ্দেশ্য সংক্ষেপে তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটের মূল প্রতিপাদ্য—প্রত্যেক নাগরিককে এই বাজেটের অন্তর্ভুক্ত করা। জাতিকে সামনে রেখে, বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে, দেশের মানুষের কল্যাণ ও রাষ্ট্রের সামগ্রিক স্বার্থ বিবেচনায় রেখে বাজেটটি প্রণয়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, এবারের বাজেটের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। বহুদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে বাজেট উপস্থাপন হতে যাচ্ছে। জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনেক বেশি। আমরা সেই প্রত্যাশা, ভাবনা ও দর্শনকে সামনে রেখেই জনগণের চাহিদা অনুযায়ী বাজেট করার চেষ্টা করেছি।
যতটুকু সামর্থ্য ছিল, তার মধ্যেই বাজেট প্রণয়ন করতে হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, একটি বিধ্বস্ত ও ভঙ্গুর অর্থনীতি থেকে আমরা স্থিতিশীলতা অর্জন করে সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাই। সেই লক্ষ্যেই বাজেটে নানা উদ্যোগ রাখা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে সরকার গঠন করা বিএনপি দীর্ঘ ২০ বছর পর জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছে। আজ বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। আগামী অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা।

.png)

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে হাসপাতালের কার্যক্রম পুনরায় পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
৯ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে আলীনগর পুলিশ ফাঁড়ির পানির সরবরাহ লাইনে বিষাক্ত রাসায়নিক মেশানোর অভিযোগে ৫৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
১১ মিনিট আগে
চট্টগ্রামের হাটহাজারীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর নির্মাণাধীন বহুতল ভবনে হামলার পর কাজ বন্ধ রাখতে মোবাইল ফোনে হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার রাতে বায়েজিদ থানা এলাকা থেকে আসিফ (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল রোববার বিকেলে একটি মামলা করেন ভুক্তভোগী চাল ব্যবসায়ী।
৩৩ মিনিট আগে
হামের উপসর্গে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে