স্ট্রিম ডেস্ক

ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র হলো দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনা। দেশটির জন্য এটি অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ শহর। কিন্তু শহরটির আকাশ প্রতিরক্ষা ভেদ করে কীভাবে ইরানি ক্ষেপণাস্ত্র আঘান হেনেছে তা এখন ইসরায়েলি কর্মকর্তাদের কাছে বিস্ময়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক খবরে বলা হয়েছে, ইসরায়েলের দক্ষিণে নেগেভ মরুভূমিতে অবস্থিত দিমোনা দেশটির পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র। ধারণা করা হচ্ছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি আঘাত হেনেছে। শহরের আশপাশেও আরও কয়েকটি আঘাতের খবর পাওয়া গেছে।
এই হামলায় আহতের সংখ্যা এখন পর্যন্ত ৮০ ছাড়িয়ে গেছে। তাঁদের অধিকাংশকেই হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। এর মধ্যে ১২ বছর বয়সী একটি ছেলে শার্পনেলের আঘাতে অত্যন্ত গুরুতর অবস্থায় রয়েছে।
ইরানের দাবি, এই হামলা তাদের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ। ইসরায়েল বলেছে, সেই হামলায় তারা অংশ নেয়নি। সেটি যুক্তরাষ্ট্রের হামলা ছিল। তবে ইসরায়েল সম্প্রতি অন্যান্য হামলার দায় স্বীকার করেছে, যার মধ্যে তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ে পারমাণবিক অস্ত্র গবেষণা কেন্দ্রে হামলাও রয়েছে।
প্রসঙ্গত, গতকাল শনিবার সারাদিন দিমোনায় হামলা অব্যাহত ছিল। হামলা থেকে নাগরিকদের রক্ষা করতে মোট সাতবার সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে