তথ্যসূত্র:

যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননের লিতানি নদীর দক্ষিণে ফিরতে সেখানকার বাসিন্দাদের নিষেধ করেছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা পরই এই সতর্কবার্তা দেওয়া হয়।
ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই অঞ্চলে তাদের সেনারা অবস্থান করছে। নিরাপত্তার খাতিরে এই বিধিনিষেধ দেওয়া হয়েছে।
এর আগে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলার কারণে লিতানি নদীর দক্ষিণাঞ্চলটি এখন দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত নদীটি এর আগে সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়।
ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে তাদের শক্তি বৃদ্ধি ও রসদ সরবরাহে লিতানি নদীর সেতু ও পারাপারের পথগুলো ব্যবহার করছে অভিযোগ তুলে গত মাসে এসব বেসামরিক স্থাপনার বেশিরভাগই উড়িয়ে দেয় ইসরায়েল। এতে দক্ষিণ লেবাননের কয়েক হাজার মানুষ মানবিক সহায়তা ও যাতায়াতের সংকটে পড়েছেন।
এদিকে, লেবাননের সেনাবাহিনীর অভিযোগ, ইসরায়েলে এরই মধ্যে যুদ্ধবিরতির বেশ কিছু শর্ত লঙ্ঘন করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে বাহিনীটি জানিয়েছে, লেবাননের গ্রামগুলোতে থেমে থেমে গোলাবর্ষণসহ বেশ কয়েকটি ইসরায়েলি হামলার তথ্য পেয়েছে তারা।
বাস্তুচ্যুত মানুষদের দক্ষিণ লেবাননের শহরগুলোতে ফেরার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে এবং ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার অনুরোধও জানিয়েছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে