স্ট্রিম ডেস্ক

বিভিন্ন দেশে ইরানের জব্দ অর্থের মধ্যে ৬ বিলিয়ন ডলারের দুটি কিস্তি ছাড় হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচক দলের প্রধান ও মোহাম্মদ বাঘের গালিবাফ। চূড়ান্ত চুক্তি না হওয়ায় তেল রপ্তানিতে আংশিক নিষেধাজ্ঞা বহাল থাকলেও তেল বিক্রি ও ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যেতে প্রয়োজনীয় অব্যাহতির বিষয়ে প্রতিশ্রুতি পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি। খবর আলজাজিরার।
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেছে এসব তথ্য দিয়েছেন তিনি। গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালি, লেবানন পরিস্থিতি, তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং জব্দ করা তহবিল ছাড়— এই চারটি বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
তবে তিনি স্বীকার করেন, ‘এটি শান্তি প্রক্রিয়ার শুরু মাত্র, এখনও অনেক পথ বাকি।’
বৈঠকের পরপরই ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করে যুক্তরাষ্ট্র। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও জানান, ইরান তাদের দেশে জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের আবার ফিরে আসার অনুমতি দেবে। সই হওয়া চুক্তির অংশ হিসেবে তেহরান কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা থেকে ছাড় পাবে এবং আটকে থাকা সম্পদ অবমুক্ত করা হবে।
এদিকে লেবানন প্রসঙ্গে গালিবাফ জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে সমন্বয়ের জন্য লেবাননে একটি কেন্দ্র স্থাপন করা হবে। যেকোনো বিরোধ নিষ্পত্তি, আবারও যুদ্ধে ফিরে যাওয়া ঠেকানো ও স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা পুনরুদ্ধারে কাজ করবে কেন্দ্রটি। এ ছাড়া ইসরায়েল-অধিকৃত এলাকা খালি করার বিষয়েও কাজ করবে এই কেন্দ্র।
আর হরমুজ প্রণালি নিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনাকে গালিবাফ বলেছেন, ‘প্রণালির নিয়ন্ত্রণ আর কখনোই যুদ্ধের আগের মতো অবস্থায় ফিরে যাবে না।’ যেকোনো বিরোধ দ্রুত মেটাতে হটলাইনসহ একটি স্থায়ী সমন্বয় কেন্দ্র স্থাপনেও ইরান-যুক্তরাষ্ট্র একমত হয়েছে বলে জানান তিনি।
যুদ্ধ শুরুর পরপরই ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছিল। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা স্মারকে সইয়ের পর গত সপ্তাহে এটি আবার খুলে দেওয়া হয়। তবে লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলার জবাবে গত শনিবার তেহরান আবারও প্রণালিটি বন্ধ ঘোষণা করে। আলোচনার পর থেকে প্রণালি দিয়ে আবার স্বাভাবিক গতিতে বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলো।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন