স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকির মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী নৌযানগুলোর ওপর টোল বা শুল্ক আরোপের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের একটি সংসদীয় কমিটি। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স নিউজ এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির
ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের একজন সদস্য এই পরিকল্পনা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন জানিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, এই পরিকল্পনার অধীনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজগুলোকে এই প্রণালি দিয়ে যাতায়াতে নিষিদ্ধ করা হবে। এ ছাড়া যেসব দেশ ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে তাদের জাহাজ চলাচলেও বাধা দেওয়া হতে পারে।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এই নতুন টোল ব্যবস্থার ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ওমানের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে ইরান এই ব্যবস্থা কার্যকর করবে।
বিশ্বের মোট অপরিশোধিত জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ ইরান ও ওমানের মাঝে অবস্থিত এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। তবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর পর ইরান প্রণালিটি কার্যত বন্ধ করে দেয়। এতে এই পথে জাহাজ চলাচল প্রায় ৯৫ শতাংশ কমায় বিশ্ব জ্বালানি বাজার টালমাটাল হয়ে পড়েছে।
ইরানের ওই পদক্ষেপের পর থেকেই ক্রমাগত হুমকি দিয়ে আসছে ট্রাম্প। হরমুজ খুলে না দিলে দেশটির জ্বালানি ও বিদ্যুৎকেন্দ্র গুড়িয়ে দেওয়ার হুমকির দিয়েছেন একাধিকবার।
সোমবারও (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘সামরিক অভিযান বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের নতুন শাসনব্যবস্থার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছে। আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। কিন্তু কোনো কারণে যদি কোনো চুক্তি না হয় এবং হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দেওয়া না হয়, তবে যুক্তরাষ্ট্র ইরানের সব বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র, তেলের খনি এবং খার্গ দ্বীপ সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করে ‘ইরান সফর’ শেষ করবে।’

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে