স্ট্রিম ডেস্ক

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাতে আরও ১২ জনের মৃত্যু খবর নিশ্চিত করেছেন কম্বোডিয়ার কর্মকর্তারা। এ নিয়ে দুই দেশের মধ্যে সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আজ শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
আজ শনিবার (২৬ জুলাই) কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা সাংবাদিকদের জানান, নিহত ১২ জনের মধ্যে ৭ জন বেসামরিক নাগরিক ও ৫ জন সেনাসদস্য রয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার থাই সেনাদের ছোড়া রকেটে বৌদ্ধ প্যাগোডায় আশ্রয় নেওয়া এক কম্বোডিয়ান নাগরিক নিহত হন।
মালি সোচেতা আরও জানান, এখন পর্যন্ত অন্তত ৫০ জন কম্বোডিয়ান বেসামরিক নাগরিক ও ২০ জনের বেশি সেনাসদস্য আহত হয়েছেন।
এদিকে থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, বিগত দুই দিনে কম্বোডিয়ার হামলায় শিশুসহ তাদের ১৩ জন বেসামরিক নাগরিক ও ছয় সামরিকসদস্য নিহত হয়েছে। এছাড়া আরও ৩০ বেসামরিক নাগরিক এবং ২৯ সৈনিক আহত হয়েছে।
কম্বোডিয়ার প্রেহা ভিহেয়ার প্রদেশের সরকারি কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম দ্য খেমার টাইমস জানিয়েছে, এখন পর্যন্ত সীমান্ত এলাকার প্রায় ২০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
অন্যদিকে থাইল্যান্ড জানিয়েছে, তাদের সীমান্ত অঞ্চল থেকে ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে ও ৩০০টির বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। গতকাল শুক্রবার থাইল্যান্ড সীমান্তবর্তী আটটি জেলায় জরুরি আইন (মার্শাল ল) ঘোষণা করে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) গতকাল রাতে এক রুদ্ধদার বৈঠকে এ সংঘাত নিয়ে আলোচনা করলেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
গত এক সপ্তাহে বিরোধপূর্ণ সীমান্ত অঞ্চলে ল্যান্ডমাইন বিস্ফোরণে পাঁচজন থাই সেনা আহত হওয়ার পর বৃহস্পতিবার (২৪ জুলাই) নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে দীর্ঘদিন ধরে চলা এই সীমান্ত বিরোধ।
এরপর দুই দেশ একে অপরের ভূখণ্ডে সরাসরি হামলা চালায় ও উভয় পক্ষই প্রথমে গুলি চালানোর জন্য একে অপরকে দায়ী করে।
থাইল্যান্ড অভিযোগ করেছে, কম্বোডিয়া তাদের একটি গ্রাম ও হাসপাতালে রকেট হামলা চালিয়েছে। অন্যদিকে, থাইল্যান্ড কম্বোডিয়ার সামরিক আস্তানায় বিমান হামলা চালিয়েছে।
কম্বোডিয়া অভিযোগ করেছে, থাইল্যান্ড সংঘর্ষে ব্যাপকহারে ক্লাস্টার বোমা ব্যবহার করেছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৩ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে