স্ট্রিম ডেস্ক

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে রমজানের প্রথম জুমা আদায়ে ফিলিস্তিনিদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রামাল্লাহর কাছাকাছি কালান্দিয়া চেকপয়েন্টে শত শত ফিলিস্তিনি মসজিদটিতে প্রবেশের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, ১০ হাজারের বেশি ফিলিস্তিনিকে আল আকসায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, দখলকৃত পশ্চিম তীর থেকে মাত্র ১০ হাজার ফিলিস্তিনিকে ইসলামের পবিত্র এই মসজিদে নামাজের অনুমতি দেওয়া হবে। আগের কয়েক বছরও ইসরায়েলের কঠোর বিধিনিষেধের কারণে কিছু সংখ্যক ফিলিস্তিনি মসজিদটিতে জুমার নামাজ আদায় করতে পেরেছেন।
ইসরায়েল বলছে, ১২ বছরের কম বয়সী শিশু, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ এবং ৫০ বছর বয়সী বা তার চেয়ে বেশি বয়সী নারী কেবল আল আকসায় প্রবেশ করতে পারবেন।
ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর কঠোর তল্লাশির মধ্যে সকাল থেকে কালান্দিয়া চেকপয়েন্ট দিয়ে মাত্র ২০০০ হাজার ফিলিস্তিনি জেরুজালেমে প্রবেশ করতে পেরেছেন।
প্রসঙ্গত, আল আকসা মসজিদ প্রাঙ্গণ ফিলিস্তিনি ঐতিহ্যের অংশ। এদিকে, অধিকৃত পশ্চিম তীরে ৩৩ লাখ ফিলিস্তিনির বসবাস। এর মধ্য থেকে রমজান মাসের প্রথম জুমায় মাত্র ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজ পড়তে দেওয়া মানে বিশাল সমুদ্র থেকে এক বিন্দু শিশিরের অনুমতি মেলা। যদিও বিধিনিষেধের মধ্যেও গত বছর পশ্চিম তীর থেকে আড়াই লাখ ফিলিস্তিনিকে রমজানে জুমা আদায় করতে দিয়েছিল ইসরায়েল।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে