স্ট্রিম প্রতিবেদক

কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু হয়েছে। দৈনিক হারে ৭৬০ মিলিয়ন ঘনফুট মিলছে বলে জানিয়েছেন এলএনজি আমদানির দায়িত্বে থাকা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন।
তিনি স্ট্রিমকে জানান, শনিবার ভোর ৪টায় সামিটের টার্মিনাল থেকে ৪৬০ মিলিয়ন ঘনফুট এবং এক্সিলারেট এনার্জি থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট করে এলএনজি সরবরাহ শুরু হয়েছে।
আমদানি এলএনজি সরবরাহের জন্য এক্সিলারেট এনার্জি টার্মিনালের সক্ষমতা ৬০০ এবং সামিটের টার্মিনালের সক্ষমতা ৫০০ মিলিয়ন ঘনফুট। গত ২১ জুলাই অগ্নিদুর্ঘটনায় এক্সিলারেটের টার্মিনাল বন্ধ হয়ে যায়। এতে গ্যাসের সরবরাহ কমে সংকট তীব্র হয়।
এক্সিলারেটের টার্মিনালে দুটি বয়লার আছে। প্রতিটি বয়লারের সক্ষমতা ৩০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে একটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। অক্ষত বয়লারটি থেকে ৫ আগস্ট রাতে গ্যাস সরবরাহ শুরু হয়। তবে শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টায় কারিগরি কারণে বন্ধ হয়ে যায় এক্সিলারেটের ওই বয়লার থেকে গ্যাস সরবরাহ। ত্রুটি মেরামতের পর ওই বয়লার থেকে আবার গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
তবে আগুনে ক্ষতিগ্রস্ত বয়লার এখনো চালু হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি চালু করার আগে পরীক্ষা-নিরীক্ষার জন্য টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করতে হবে। এতে চালু হওয়া বয়লারটি থেকেও অন্তত ৭২ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
অন্যদিকে, এলএনজির মজুত প্রায় শেষ হওয়ায় বৃহস্পতিবার বিকেল ৫টায় সামিটের টার্মিনাল থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। শুক্রবার বিকেলে ভিটলের একটি জাহাজ আসে বঙ্গোপসাগরে। এটি থেকে সন্ধ্যায় সামিটের টার্মিনালে এলএনজি খালাস শুরু হয়।
তার আগে সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে টার্মিনালের জমানো মজুত থেকে গ্যাস সরবরাহ শুরু করে সামিট। এরপর ১১০ মিলিয়ন ঘনফুট থেকে রাত ৪টা নাগাদ সরবরাহ দৈনিক ৪৬০ মিলিয়ন ঘনফুটে পৌঁছে।

.png)
-324a75.jpg)
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় ভবনটির উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং পরে বেলুন ও পায়রা উডান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা
২ মিনিট আগে
কক্সবাজার শহরের বাস টার্মিনালসংলগ্ন একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আতাউল করিম (৫০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ‘ঢাকা হোটেল’-এর ৪০১ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
১২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেড়াতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা আসাদকে মারধরের পর পুলিশে দিয়েছে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর রাজবাড়িতে এ ঘটনা ঘটে।
১২ ঘণ্টা আগে
বিদ্যুৎ ও জ্বালানিসংকটসহ সার্বিক আর্থ-সামাজিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের ডাকার অনুরোধ জানিয়েছে জামায়াত। দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন ।
১২ ঘণ্টা আগে