স্ট্রিম ডেস্ক

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের উদ্বেগের জবাবে চীন জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক স্বাধীন এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থাকা উচিত নয়।
সোমবার (২৯ জুন) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এসব কথা বলেন।
তিস্তা নদী পুনর্বাসন ও সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পে (টিআরসিএমআরপি) বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘কাউকে নিশানা করে চীন-বাংলাদেশ সহযোগিতা সম্পর্ক হচ্ছে না। এই দ্বিপক্ষীয় সম্পর্ক অবশ্যই তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত থাকা উচিত।’
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তের কাছাকাছি অবস্থিত এই তিস্তা অববাহিকা নিয়ে নয়াদিল্লি দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছিল।
এই মহাপরিকল্পনাকে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে আখ্যায়িত করে গুও জিয়াকুন বলেন, ‘তিস্তা নদীর সংস্কার এবং পুনর্বাসন একটি জীবনমুখী প্রকল্প। চীন তার সামর্থ্য অনুযায়ী এই প্রকল্পে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’
তিনি আরও জানান, বেইজিং বাংলাদেশের উন্নয়ন কৌশলের সঙ্গে নিজেদের সমন্বয় বাড়াতে এবং বাণিজ্য, অর্থনীতি, পানিসম্পদ ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে কাজ করছে।
ভারতের উদ্বেগের মূল কারণ স্ট্র্যাটেজিক বা কৌশলগতভাবে সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেকের’ খুব কাছাকাছি চীনের সরব উপস্থিতি।
নয়াদিল্লির আশঙ্কা, উত্তর-পূর্ব রাজ্যগুলোকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী এই করিডোরের নিকটে চীনের অর্থনৈতিক বা কৌশলগত প্রভাবের বিস্তার ভারতের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে