স্ট্রিম ডেস্ক

সংলাপের টেবিলে নয়, বরং মিসাইল দিয়ে অধিকার আদায় করবেন বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। শুক্রবার (২৯ মে) সামাজিক মাধ্যম এক্সের পোস্টে এ কথা বলেন তিনি।
গালিবাফ বলেন, ‘আমেরিকার মৌখিক প্রতিশ্রুতি বা গ্যারান্টিতে আমাদের বিন্দুমাত্র বিশ্বাস নেই। আমরা কাজের মাধ্যমেই পরিস্থিতি মূল্যায়ন করব। অপর পক্ষ কোনো পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ইরান নিজে উদ্যোগ নেবে না।’
মার্কিন প্রশাসনকে উদ্দেশ্য করে গালিবাফ বলেন, আলোচনার টেবিলে বসার উদ্দেশ্য শুধু চুক্তি সই করা নয়, বরং তাদের (যুক্তরাষ্ট্র) অবস্থানটা বুঝিয়ে দেওয়া।
চুক্তি-পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘চুক্তির প্রকৃত বিজয়ী পরের যুদ্ধের জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত রাখে।’
গালিবাফের এই বার্তা এমন সময়ে এলো যখন বৃহস্পতিবার (২৮ মে) রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে দুই দেশের আলোচনা শেষমেশ সমাধানের দিকে যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং হরমুজে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নিতে ওয়াশিংটন ও তেহরান সমঝোতায় পৌঁছেছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত চুক্তিতে চূড়ান্ত অনুমোদন দেননি এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে চুক্তি এখনো চূড়ান্ত হয়নি।
তথ্যসূত্র: আল-জাজিরা

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে