স্ট্রিম ডেস্ক

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। আগামী অক্টোবর মাসে এই নির্বাচন হবে। খবর আলজাজিরার।
বুধবার (১৭ জুন) ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ-এ গ্রুপ অব সেভেন (জি-৭) সম্মেলনের পর ওই সতর্ক বার্তা দেন লুলা দ্য সিলভা।
এক সংবাদ সম্মেলনে লুলা বলেন, ট্রাম্প চাইলে বোলসোনারো (২০১৯-২০২৩ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট) পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক বজায় রাখতে পারেন। বোলসোনারোকে- বাবা, ছেলে, নাতি- যাকেই হোক পছন্দ করতে পারেন। এতে কোনো সমস্যা নেই। এটা তার ব্যাপার। রুচির কোনো হিসাব হয় না।
তবে লুলা স্পষ্ট করেন, ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপ করবেন না। কারণ ব্রাজিলের নির্বাচন আমাদের নিজস্ব বিষয়, যেমন আমেরিকার নির্বাচন তাদের বিষয়, আমার নয়। আমি শুধু যুক্তরাষ্ট্রের প্রতি যে সম্মান দেখাই, ব্রাজিলের জন্যও একই সম্মান চাই।
আগামী অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে লুলা অন্যতম শীর্ষ প্রার্থী। বামপন্থী এই নেতা জিতলে এটি হবে তার চতুর্থ মেয়াদ। তিনি এর আগে ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০২২ সালের নির্বাচনে ফের জয়ী হয়ে বোলসোনারো স্থলাভিষিক্ত হন তিনি।
এবারের নির্বাচনেও তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বোলসোনারো পরিবারের সদস্য সিনেটর ফ্লাভিও বোলসোনারো। তিনি কট্টর ডানপন্থী লিবারেল পার্টির প্রার্থী।
ট্রাম্পের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ, তিনি লাতিন আমেরিকার নির্বাচনে ডানপন্থী প্রার্থীদের পক্ষে প্রভাব খাটানোর চেষ্টা করছেন। আর্জেন্টিনায় গত অক্টোবরের নির্বাচনের আগে তিনি অর্থনৈতিক সহায়তা স্থগিতের হুমকি দেন। পরে হন্ডুরাস নিয়েও একই ধরনের সতর্কতা দেন।
এখন ব্রাজিলে প্রশ্ন উঠেছে, ট্রাম্পের এসব পদক্ষেপ দেশটির শাসন ব্যবস্থায় হস্তক্ষেপের শামিল কি না।
২০২২ সালের নির্বাচনী ফলাফল পাল্টানোর চেষ্টার অভিযোগে জাইর বোলসোনারোর বিরুদ্ধে মামলা হলে ট্রাম্প একে ‘উইচ হান্ট’ বলে মন্তব্য করেন। তখন তিনি বলেন, বোলসোনারোর বিচার হওয়া উচিত নয়।
এরপর তিনি কিছু ব্রাজিলীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করেন এবং ব্রাজিলের বিচার বিভাগের কয়েকজন সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেন।
তবুও গত সেপ্টেম্বরে জাইর বোলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অভ্যুত্থান ষড়যন্ত্র এবং গণতন্ত্র দুর্বল করার চেষ্টার অভিযোগে তাঁকে এ সাজা দেওয়া হয়।
বোলসোনারোর তৃতীয় সন্তান এদুয়ার্দো বোলসোনারো বাবার পক্ষে ট্রাম্প প্রশাসনের কাছে তদবিরও করেন। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে ব্রাজিলের বিচারব্যবস্থায় হস্তক্ষেপের অভিযোগে এ সপ্তাহে তাঁকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। ব্রাজিলের সুপ্রিম কোর্ট জানায়, তার কর্মকাণ্ড জবরদস্তির শামিল।
জি-৭ সম্মেলনে ট্রাম্প এদুয়ার্দোর দণ্ড প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরেক ভাই ফ্লাভিও বোলসোনারোর সঙ্গে গুলিয়ে ফেলেন। তিনি বলেন, তিনি শুনেছেন বোলসোনারো জুনিয়রকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি নির্বাচনী জরিপে ভালো অবস্থানে ছিলেন।
ট্রাম্প আরও বলেন, ব্রাজিলে ডানপন্থী রাজনৈতিক মতাদর্শের জন্য পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠেছে। তিনি বলেন, এটা দিন দিন রাঝনৈতিকভাবে বিপজ্জনক হয়ে উঠছে।
তিনি যুক্তরাষ্ট্রের নির্বাচনের সঙ্গে ব্রাজিলের তুলনা করে বলেন, তারা বেশ ভালোই খেলে কিন্তু যুক্তরাষ্ট্রের মতো কেউ খেলে না।
পৃথক সংবাদ সম্মেলনে লুলা ব্রাজিলের ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে উদ্বেগ উড়িয়ে দেন। তিনি কাগজের ব্যালটকে গত শতাব্দীর প্রযুক্তি বলে মন্তব্য করেন এবং ট্রাম্পকে এসব ভোটিং মেশিন কীভাবে কাজ করে তা দেখানোর প্রস্তাব দেন।
ট্রাম্পের ব্রাজিল মূল্যায়ন প্রসঙ্গে লুলা বলেন, আমি মনে করি তিনি ব্রাজিলকে খুব ভালোভাবে চেনেন না। যদি তিনি শুধু বোলসোনারো পরিবারের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই ব্রাজিলকে জেনে থাকেন, তাহলে তিনি সত্যিই ব্রাজিলকে চেনেন না।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে