স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
মার্কিন ওই কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য এই স্থল অভিযান ‘পূর্ণমাত্রার আক্রমণ’ হবে না। এর পরিবর্তে বিশেষ বাহিনীর অতর্কিত হামলা এবং ‘প্রথাগত পদাতিক বাহিনীর’ সম্পৃক্ততা থাকতে পারে।
তবে পেন্টাগনের এই পরিকল্পনার সবটুকু, কিছু অংশ নাকি কোনোটিই প্রেসিডেন্ট ট্রাম্প অনুমোদন করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের ৩ হাজার ৫০০ সেনা পাঠানোর ঘোষণা দেওয়ার পরপরই এই প্রতিবেদনটি সামনে এল।
এদিকে, ইরানকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালি অবরোধ অব্যাহত রাখে তবে তাদের ওপর ‘নরক নামিয়ে আনা’ হবে।
ইরানে স্থল অভিযান নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা চলছে। সবশেষ শুক্রবার মার্কিন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত আরও ১০ হাজার সেনা মোতায়েনের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এর পরই ইরানের অভ্যন্তরে মার্কিন স্থল অভিযানের আলোচনা তীব্র হয়ে ওঠে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া সংঘাতের জন্য আরও বেশি সামরিক শক্তি দেওয়ার লক্ষ্যেই এই অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে।
সম্ভাব্য ওই স্থল অভিযানের খবরে যুক্তরাষ্ট্রকে এর মধ্যে হুঁশিয়ারিও দিয়েছে ইরান। শনিবার (২৮ মার্চ) দেশটির ইংরেজি দৈনিক ‘তেহরান টাইমস’-এর প্রথম পাতায় ‘জাহান্নামে স্বাগতম’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো মার্কিন সেনা যদি ইরানের মাটিতে পা রাখে, তবে কেবল ‘কফিনে’ করেই দেশে ফিরবে।
তথ্যসূত্র: আলজাজিরা, বিবিসি

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে