স্ট্রিম ডেস্ক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের ভরাডুবির মুখে পড়তে যাচ্ছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। সোমবার (৪ মে) সকালে শুরু হওয়া ভোট গণনার সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯৪ আসনের মধ্যে ১৯৬টিতেই এগিয়ে আছে বিজেপি। বিপরীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এগিয়ে মাত্র ৯১ আসনে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনের এই প্রাথমিক ফলাফলে স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে যাচ্ছে। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
ভোট গণনার মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সহিংসতা ও উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। সবশেষ কোচবিহারের দিনহাটায় বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
নির্বাচনের ফলাফলের এই প্রবণতা লক্ষ করে বিজেপি কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরে জড়ো হয়ে বিজেপির কর্মীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে শুরু করেন।
ব্যারাকপুরে তৃণমূল প্রার্থীকে বিজেপির কাউন্টিং এজেন্টের মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়ার পর পুলিশকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। এছাড়া কল্যাণী ব্লকের মুরাতিপুরে তৃণমূলের একটি দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
কলকাতার জে সি বোস রোডের সামনেও উত্তেজনা দেখা গেছে। সেখানে অবস্থানরত তৃণমূল কর্মীদের ওপর হামলা চালিয়ে চেয়ার ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। অন্যদিকে জগদীশচন্দ্র বোস কলেজের সামনেও চরম উত্তেজনা বিরাজ করছে। সেখানে লাঠি হাতে বিজেপি কর্মীদের অবস্থানের কারণে ভেতরে আটকে পড়া তৃণমূল সমর্থকদের অনেককে পালিয়ে যেতে দেখা গেছে।

.png)

জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রা চলাকালে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাতে ব্র্যান্ডেনবুর্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। শনিবার (২৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় দিল্লির যন্তর মন্তরে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।
১৫ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বিরোধী দলগুলো। আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল একে ‘গণতন্ত্রের বড় জয়’ অভিহিত করেছেন।
১৭ ঘণ্টা আগে