স্ট্রিম ডেস্ক

প্রেসিডেন্ট ট্রাম্পের অবরোধ প্রত্যাহারের ঘোষণার পরও ইরানি বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বহাল রয়েছে বলে দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি)। শনিবার (৩০ মে) ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা মেহর নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার মহসেন রেজাই এই তথ্য জানান।
তিনি বলেন, তৃতীয়বারের মতো কূটনৈতিক পদক্ষেপের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ট্রাম্প।
রেজাই আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আবারও কূটনীতির পিঠে ছুরি মেরেছেন। নৌ-অবরোধ অব্যাহত রাখা এবং আলোচনায় মাত্রাতিরিক্ত লোভ দেখিয়ে তিনি প্রমাণ করেছেন, কোনো আলোচনা চান না, বরং অন্য উদ্দেশ্য হাসিল করতে চান।’
শুক্রবারর (২৯ মে) ট্রাম্প ঘোষণা করেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, হরমুজ প্রণালী খুলে দেবে, সমস্ত মাইন অপসারণ করবে এবং তাদের সমৃদ্ধ করা ইউরেনিয়াম ধ্বংস করবে। এই শর্ত মানলে ইরানি বন্দর থেকে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার করা হবে।
শনিবার (৩০ মে) রয়টার্স জানায়, প্রস্তাবিত চুক্তির গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মতপার্থক্য রয়েছে। শুক্রবার এই চুক্তি বিষয়ের সিদ্ধান্ত নিতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠক করেন ট্রাম্প।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, প্রায় দুই ঘণ্টার এই বৈঠকে ট্রাম্প কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি না, সে বিষয়ে কিছু বলেননি।
তবে আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সি শনিবার ইরানি নাবিকদের বরাত দিয়ে বলেছে, নৌ-অবরোধ এখনো বহাল রয়েছে এবং মার্কিন যুদ্ধজাহাজগুলো আগের মতোই টহল দিচ্ছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে