স্ট্রিম ডেস্ক

আবার হামলা হলে ‘আগের চেয়েও শক্তিশালী’ভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সরকারি মুখপাত্র ফাতেমা মোহাজেরানি। মঙ্গলবার (২১ এপ্রিল) রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
ফাতেমা মোহাজেরানি বলেন, ‘নতুন করে কোনো যুদ্ধ চাই না আমরা। কিন্তু যদি ফের আক্রমণ করা হয়, তবে আমরা আগের তুলনায় অনেক বেশি শক্তি নিয়ে পাল্টা জবাব দিতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ইরান একই সঙ্গে কূটনৈতিক ও প্রতিরক্ষা কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে। দেশের জাতীয় সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা করাই তাঁদের এই দুই কৌশলের মূল লক্ষ্য।
ইরানের প্রতিরক্ষা বাহিনী বর্তমানে ‘সর্বোচ্চ সতর্কাবস্থায়’ রয়েছে জানিয়ে মুখপাত্র বলেন, তাঁদের কৌশল হলো—‘প্রস্তুত থেকে আলোচনা করা’। তিনি ইরানের আলোচক দলের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, কূটনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই দল জাতীয় স্বার্থের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেবে না।
এর আগে সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই চূড়ান্ত সমঝোতা না হলে মার্কিন বাহিনী পুরোদমে সামরিক অভিযান শুরু করবে।’ ট্রাম্পের দাবি, যুদ্ধবিরতির এই সময় মার্কিন বাহিনী তাঁদের রসদ মজুদ এবং প্রস্তুতি বাড়াতে সফলভাবে ব্যবহার করেছে।
ট্রাম্প বলেন, ‘আমরা এখন পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদসহ সব ধরনের সরঞ্জাম রয়েছে। এই সময়টাকে আমরা সামরিক প্রস্তুতির কাজে ব্যবহার করেছি। আমার বাহিনী পুনরায় অভিযান শুরুর জন্য মুখিয়ে আছে।’
তথ্যসূত্র: আল-জাজিরা ও বিবিসি

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে