স্ট্রিম ডেস্ক

ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গতকাল রোববার (৮ মার্চ) রাতভর ইরানের তেলের ডিপোগুলোতে হামলা চালিয়েছে তারা। প্রত্যক্ষদর্শীরা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কাছে দিয়েছেন সেই হামলার ভয়াবহ বর্ণনা।
একজন বাসিন্দা বলেছেন, ‘মনে হচ্ছিল রাত যেন দিনে পরিণত হয়েছে।’
ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, তেহরান ও রাজধানীর পশ্চিমে অবস্থিত কারাজে জ্বালানি ডিপোগুলোতে হামলা চালানো হয়েছে। ভিডিওতে তেহরানের একটি ডিপোর কাছে রাস্তায় আগুন জ্বলতে দেখা গেছে। সেখানে এক ব্যক্তি বিমর্ষকণ্ঠে বলছিলেন, দোকানপাট, ঘরবাড়ি—সব আগুনে পুড়ে যাচ্ছে।
কারাজের এক বাসিন্দা বিবিসিকে বলেন, ‘কারাজ গতকাল শান্তই ছিল। কিন্তু আজ আবার উত্তাল হয়ে উঠেছে।’
কারাজের ৩০ বছর বয়সী আরেক ব্যক্তি বলেন, ‘হামলা শুরু হয়েছিল একটি লাল আলো দিয়ে। তারপর সবকিছু আলোকিত হয়ে ওঠে। পুরো আকাশ ছেয়ে যায় লাল আলোয়। দিনের মতো সবকিছু আলোকিত। আমরা বুঝতে পারছিলাম না, কী ঘটছে। তারপর দৌড়ে ছাদে গিয়ে দেখি, ডিপোতে আগুন জ্বলছে।’
বিবিসি জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে প্রত্যক্ষদর্শী সাক্ষাৎকারদাতাদের নাম প্রকাশ করেনি তারা।
ইরান সরকার জানিয়েছে, তারা রাজধানীর বাতাসে দূষণের অবস্থা পর্যবেক্ষণ করছে এবং বাসিন্দাদের ঘরে থাকার অনুরোধ করেছে।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, ‘এই হামলার কারণে বাতাসে বিপজ্জনক পদার্থ এবং বিষাক্ত উপাদান ছড়িয়ে পড়েছে। এতে বহু মানুষের জীবন বিপন্ন হতে পারে।’
তেহরানের এক নারী বলেন, ‘শহরটি ধোঁয়ায় ঢেকে গেছে। পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে। আমি সূর্য দেখতে পাচ্ছি না। ভয়াবহ ধোঁয়ায় চারদিক ঢেকে গেছে।’
কারাজের আরেকজন ব্যক্তি বলেন, ডিপোতে হামলার ফলে বিশাল বিস্ফোরণ ঘটে এবং এটি কয়েক ঘণ্টা ধরে জ্বলছিল।
ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলা শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি। হামলার প্রথম দিনেই প্রাণ হারান ইরানরে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সেই যুদ্ধ এখন দ্বিতীয় সপ্তাহে পা দিয়েছে। ইরান পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে খামেনির দ্বিতীয় ছেলে মুজতবাকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করেছে ইরান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলার ন্যায্যতা দিয়ে বলেছেন, দেশটির সরকার যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল। কারণ ইরান পারমাণবিক কর্মসূচি চালাচ্ছিল। অন্যদিকে ইরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।
জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানির মতে, মার্কিন-ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৩৩২ জন ইরানি বেসামরিক নাগরিক নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে