স্ট্রিম ডেস্ক

গত কয়েক মাসের মধ্যে এই প্রথমবার একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। পূর্ব সাগরের নিজেদের জলসীমার পূর্ব উপকূলের দিকে ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছে দেশটি। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বিষয়টি জানিয়েছে। খবর আল জাজিরার।
আজ বুধবার (২২ অক্টোবর) সকালে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়ার সময়টি বেশ গুরুত্বপূর্ণ। কারণ আর মাত্র এক সপ্তাহ পর আয়োজক দেশ হিসেবে এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্ব নেতারা দক্ষিণ কোরিয়ার শহর গিয়ংজুতে জড়ো হবেন।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপের এক প্রতিবেদনে বলা হয়েছে—দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলছে, তারা ‘বেশ কয়েকটি প্রজেক্টাইল শনাক্ত করেছে যেগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ বলে মনে হচ্ছে। আর সেগুলো পূর্ব সাগরে (জাপান সাগর হিসেবে পরিচিত) ছোড়া হয় ।
ইয়ানহোপের নিউজে বলা হয়, উত্তর কোরিয়া সর্বশেষ চলতি বছরের ৮ ও ২২ মে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। অর্থাৎ গত জুনে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে লি জে মিউং দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়ল।
এদিকে, সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবিকে জোরদার করতে এপেক শীর্ষ সম্মেলনের আগে বা সম্মেলন চলাকালে উসকানিমূলক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে