স্ট্রিম ডেস্ক

মধ্যপ্রাচ্য সংঘাত অবসানে যুক্তরাষ্ট্র-ইরানের অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করতে তেহরানে ত্রিপক্ষীয় আলোচনা চলছে। শনিবার (২৩ মে) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, কাতার ও পাকিস্তানের যৌথ উদ্যোগে চলতি সপ্তাহের শেষেই বড় কূটনৈতিক অগ্রগতির আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইরান সফররত পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ মার্কিন মধ্যস্থতাকারীদের সঙ্গে অন্তত দুবার ফোনালাপ করেছেন।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় ইরান পৌঁছে আসিম মুনির দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, শীর্ষ পরমাণু আলোচক বাঘের গালিবফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, কাতারের প্রতিনিধি দলও ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে।
দুই পক্ষ এখনো চূড়ান্ত খসড়ায় পৌঁছাতে না পারলেও চলতি সপ্তাহের শেষেই যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তি হবে বলে আশা করা হচ্ছে।
প্রস্তাবিত অন্তর্বর্তী চুক্তির শর্তের মধ্যে রয়েছে—লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালি খুলে দেওয়া, ইরানি বন্দর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং পরবর্তী ৩০ দিনের মধ্যে পারমাণবিক আলোচনা শুরু করা।
তবে শর্তের বাস্তবায়ন নিয়ে চুক্তি স্বাক্ষরে দ্বিমত তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্র চায় চুক্তির প্রথম পর্বেই পারমাণবিক কর্মসূচি ও হরমুজ দিয়ে জাহাজ চলাচলের গ্যারান্টি। অন্যদিকে ইরান চায় এই বিষয়গুলো আলোচনার দ্বিতীয় ধাপে আসুক।
এ ছাড়া ইরানের অবরুদ্ধ তহবিল ছাড়, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণ নিয়ে পরে আলোচনা হতে পারে। চুক্তি স্বাক্ষরিত হলে ঈদুল আজহার পর ইসলামাবাদে দ্বিতীয় পর্বের বৈঠক বসবে।
তথ্যসূত্র: আনাদোলু

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে