স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করার দাবি করেছে ইরান-সংশ্লিষ্ট একটি হ্যাকার গোষ্ঠী। ‘হান্দালা হ্যাক টিম’ নামের ওই গোষ্ঠী মার্কিন এই শীর্ষ কর্মকর্তার বিভিন্ন ব্যক্তিগত ছবি ও গুরুত্বপূর্ণ নথিপত্র অনলাইনে ফাঁস করেছে।
শুক্রবার (২৭ মার্চ) হান্দালা হ্যাক টিম এক বিবৃতিতে জানায়, সফলভাবে হ্যাক হওয়া ব্যক্তিদের তালিকায় এখন থেকে ক্যাশ প্যাটেলের নামও পাওয়া যাবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং রয়টার্স অজ্ঞাত নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এই সাইবার হামলার সত্যতা নিশ্চিত করেছে। তবে এফবিআই বা মার্কিন বিচার বিভাগ (ডিওজে) এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
ফাঁস হওয়া তথ্যের মধ্যে এক দশকেরও বেশি পুরোনো কিছু নথিপত্র রয়েছে। এর মধ্যে প্যাটেলের ভ্রমণ ও ব্যবসায়িক চিঠিপত্রের পাশাপাশি বেশ কিছু ব্যক্তিগত ছবিও প্রকাশ করা হয়েছে। একটি ছবিতে তাকে একটি অ্যান্টিক স্পোর্টস কনভার্টিবল গাড়ির পাশে মুখে চুরুট নিয়ে পোজ দিতে এবং আরেকটি ছবিতে রামের বোতল হাতে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

উল্লেখ্য, ২০২৫ সালে এফবিআইয়ের নবম পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ক্যাশ প্যাটেল। তবে তার মেয়াদকাল শুরু থেকেই বেশ বিতর্কিত। সমালোচকদের অভিযোগ, তিনি ব্যক্তিগত ভ্রমণের জন্য কেন্দ্রীয় এই আইনপ্রয়োগকারী সংস্থাকে অপব্যবহার করেছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন।
নিজেদের ফিলিস্তিনপন্থি হিসেবে দাবি করা এই হ্যাকার গোষ্ঠী সম্প্রতি চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী মার্কিন প্রতিষ্ঠান ‘স্ট্রাইকার’-এ সাইবার হামলারও দায় স্বীকার করেছে। পশ্চিমা গবেষকদের মতে, এই গোষ্ঠীর সঙ্গে ইরানের সাইবার ইন্টেলিজেন্সের সরাসরি যোগসূত্র রয়েছে। হ্যাকাররা জানিয়েছে, দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারাহ তাইয়েবাহ প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ১৭০ জনের বেশি নিহতের ঘটনার প্রতিশোধ হিসেবে তারা এই সাইবার হামলা চালিয়েছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে