তথ্যসূত্র:

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাসিকে কুয়ায় পড়ে একই পরিবারের ৯ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে স্কুলের বার্ষিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তাঁদের গাড়ি খোলা কুয়ায় পড়লে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের ৬ জনই শিশু।
দুর্ঘটনার বিস্তারিত জানিয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ জানায়, নাসিক শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে দিন্ডোরি এলাকার ‘জনতা ইংলিশ স্কুল’-এর বার্ষিক অনুষ্ঠানে অংশ নিয়েছিল পরিবারটি। ক্লাসে সর্বোচ্চ নম্বর পাওয়ায় মৃত শিশুদের একজনকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়েছিল। অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফেরার পথে রাস্তায় ৪০ ফুট গভীর এবং অরক্ষিত কুয়ায় গাড়িটি পড়ে যায়।
জানা গেছে, গত কয়েক বছরে এই এলাকা কৃষিজমি থেকে আবাসিক এলাকায় রূপান্তরিত হলেও কুয়াটি অরক্ষিত অবস্থাতেই ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও এক বাইকচালক এবং একটি গরু ওই কূপে পড়ে যাওয়ার ঘটনা ঘটলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।
কুয়া ভরাট করার বিষয়ে স্থানীয় জমির মালিক এবং পৌরসভার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। চলতি বছরের শুরুতে কুয়া ভরাট করার প্রস্তাব দেওয়া হলেও ওই বিরোধের জেরে কাজ এগোয়নি বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে