স্ট্রিম ডেস্ক

আটলান্টিক মহাসাগরে টানা দুই সপ্তাহ ধরে ভেনেজুয়েলা সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাংকারকে ধাওয়া করছিল যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। অবশেষে সেটি জব্দের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
আজ স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সকে মার্কিন দুই কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
রুশ পতাকাবাহী ট্যাংকারটির বর্তমান নাম ‘মেরিনেরা’। আগে অন্য নামে পরিচিত ছিল। তবে বর্তমানে এটি রুশ নিবন্ধনে পরিচালিত হচ্ছে।
এদিকে, এই ট্যাংকার জব্দ নিয়ে রাশিয়ার সঙ্গে নতুন করে উত্তেজনা
তৈরির আশঙ্কা রয়েছে। তা সত্ত্বেও মার্কিন নৌ বাহিনীর বাধা এড়িয়ে যাওয়া এবং কোস্ট গার্ডকে তল্লাশিতে বাধা দেওয়ার পর ট্যাংকারটি জব্দের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। ‘বেলা-১’ নামে পরিচিত এই জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।
নাম প্রকাশ না করার শর্তে মার্কিন ওই দুই কর্মকর্তা বলেছেন, মার্কিন কোস্ট গার্ড ও সামরিক বাহিনী জাহাজটি ধরার এই অভিযান পরিচালনা করছে। অভিযান চলাকালীন ওই অঞ্চলে একটি রুশ সাবমেরিনসহ রাশিয়ার সামরিক নৌযানগুলোর উপস্থিত লক্ষ্য করা গেছে।
প্রসঙ্গত, ভেনেজুয়েলাকে কঠোরভাবে চেপে ধরার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সর্বশেষ পদক্ষেপ হলো ট্যাংকারটি জব্দের চেষ্টা।
এছাড়া, পৃথক আরেক ঘটনায় লাতিন আমেরিকার জলসীমায় ভেনেজুয়েলা-সংশ্লিষ্ট আরও একটি তেলের ট্যাংকার আটকে দিয়েছে মার্কিন কোস্ট গার্ড। ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামুদ্রিক ‘ব্লকেড’—এর অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৫ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে