তথ্যসূত্র:

দেড় মাসের যুদ্ধে ইরানের প্রায় ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এই বিপুল পরিমাণ ক্ষতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে তারা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমা মোহাজেরানি এই তথ্য জানিয়েছেন। ফাতেমা মোহাজেরানি বলেন, এই পরিমাণ কেবল প্রাথমিক হিসাব। চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা তাঁর।
ফাতেমা মোহাজেরানি জানান, ইসলামাবাদে শান্তি আলোচনাতেও ইরানের পক্ষ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ বিষয়ে আলাপ তোলা হয়েছে। মার্কিন-ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের বিভিন্ন স্তরের অবকাঠামো ও সম্পদের ক্ষতি হয়েছে। আলোচনায় ইরানের অন্যতম প্রধান দাবি ছিল এই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ।
ইরান জানিয়েছে, যুদ্ধের এই বিপুল আর্থিক ক্ষতিপূরণ ছাড়া কোনো টেকসই শান্তি চুক্তি সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত ইরানের ৩ হাজার ৫০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন । অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দেশটির ২ হাজারের বেশি মানুষ নিহত ও সাড়ে ৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে