স্ট্রিম ডেস্ক

ইরানে বিক্ষোভ চলছে। তবে এই বিক্ষোভে নেতা নেই। আবার কোনো সংগঠনও নেই এই বিক্ষোভের পেছনে। তাই চলমান বিক্ষোভ কতদিন চলবে সে ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইরানের চলমান বিক্ষোভ নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
জন হপকিন্স ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক এবং মধ্যপ্রাচ্য অধ্যয়ন বিভাগের অধ্যাপক ভালি নসর বলেন, বিক্ষোভকারীরা কতদিন রাস্তায় থাকতে পারবেন তা এখনো অস্পষ্ট। কারণ তেহরানের ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় চলমান বিক্ষোভের গতিপ্রকৃতি বুঝতে পারা বিক্ষোভকারীদের জন্য কঠিন।
তিনি বলেন, ইন্টারনেট না থাকার কারণে বিক্ষোভকারীরা বুঝতে পারছে না ঠিক কতটা ছড়িয়েছে বিক্ষোভ; ঠিক কেমন পরিস্থিতি বিরাজ করছে।
ভালি নসর বলেন, ইন্টারনেট বিচ্ছিন্নতার কারণে এক শহরের খবর বা এক শহরের ছবি অন্য শহরে প্রচার বা কর্মকাণ্ডে উৎসাহিত করা খুবই কঠিন করে তোলেছে।
তিনি আরও বলেন, বিক্ষোভগুলো নেতৃত্বহীন এবং সংগঠনহীন। আসলে এগুলো জনগণের ক্ষোভের প্রকৃত বিস্ফোরণ। আর নেতৃত্ব, নির্দেশনা এবং সংগঠন ছাড়া এই ধরনের বিক্ষোভ, শুধু ইরানেই নয়—বিশ্বের যেকোনো প্রান্তেই বিক্ষোভকারীদের পক্ষে নিজেদের টিকিয়ে রাখা খুবই কঠিন।
প্রসঙ্গত, গত কয়েক বছরে ইরান বেশকয়েকটি বিক্ষোভ দমনে সফল হয়েছে। এসব বিক্ষোভের মধ্যে ২০০৯ সালের বিতর্কিত নির্বাচনের পর হওয়া ‘গ্রিন মুভমেন্ট’, ২০২২ সালে নৈতিক পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী মাসহা আমিনির মৃত্যুর পর হওয়া ‘নারী, জীবন, স্বাধীনতা’ শীর্ষক বিক্ষোভও রয়েছে।

.png)

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্যকে ‘ইসলামি প্রজাতন্ত্র ব্রিটেন’ বলে কটাক্ষ করেছেন। ঐতিহাসিকভাবে মিত্রদেশ হলেও ইসরায়েল নিয়ে সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যমের সংবাদের সমালোচনায় এই মন্তব্য করেন তিনি। খবর আলজাজিরা।
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেল ট্যাংকারে ড্রোন হামলা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) দুটি ট্যাংকারে এই হামলা হয়।
২ ঘণ্টা আগে
লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালিতে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশসহ ১৩ দেশের সমন্বয়ে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের ঘোষণা দিয়েছে সৌদি আরব।
৩ ঘণ্টা আগে
বিদেশে থাকা নাগরিকদের মুখ বন্ধ বা ভয় দেখানোর ঘটনা আগে মানবাধিকার প্রতিবেদনে আলোচনায় আসত না। বর্তমানে তা পশ্চিমা বিশ্বের জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনার প্রধান বিষয়ে পরিণত হয়েছে।
৩ ঘণ্টা আগে