স্ট্রিম ডেস্ক

ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকা টাকা তুলতে বোনের কঙ্কাল নিয়ে ম্যানেজারের কক্ষে হাজির হয়েছেন এক ব্যক্তি। ভারতের ওড়িশা রাজ্যের কেওনঝড় জেলায় এই ঘটনা ঘটেছে।
৫০ বছর বয়সী ওই ব্যক্তির নাম জিতু মুন্ডা। গত ২৬ জানুয়ারি তাঁর বড় বোন কালরা মুন্ডা মারা যান। বোনের ব্যাংক অ্যাকাউন্টে থাকা ২০ হাজার টাকা তুলতে জিতু মুন্ডা কয়েক দিন ধরে ওড়িশা গ্রামীণ ব্যাংকের মালি পোসি শাখায় আসছিলেন।
সাংবাদিকদের জিতু মুন্ডা বলেন, ‘আমি কয়েকবার ব্যাংকে গিয়েছি। কিন্তু তারা টাকা দেওয়ার জন্য বারবার আমার বোনকে নিয়ে আসতে বলে। আমি বলছি, বোন মারা গেছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আমার কথা কানে তোলেনি। তাঁরা অ্যাকাউন্টধারীকে সরাসরি উপস্থিত করার কথা বলতেই থাকে। বাধ্য হয়ে কবর খুঁড়ে বোনের কঙ্কাল নিয়ে এসেছি মৃত্যুর প্রমাণ দিতে।’
এই ঘটনার পর স্থানীয় প্রশাসনে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। পাটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (আইআইসি) কিরণ প্রসাদ সাহু জানান, ব্যাংকের লোকজন জিতুকে প্রক্রিয়া বুঝিয়ে বলতে পারেনি। তিনি বলেন, ‘জিতু একজন আদিবাসী। সে আইনি উত্তরাধিকারী বা নমিনির মতো বিষয়গুলো বোঝে না।’
স্থানীয় ব্লক উন্নয়ন কর্মকর্তা (বিডিও) মানস দণ্ডপাট বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে জানান, আজই তিনি পুরো ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন। দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জিতু মুন্ডাকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
পুলিশ ও প্রশাসনের মধ্যস্থতায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার কাজ চলছে। অন্যদিকে পুলিশের তত্ত্বাবধানে কালরা মুন্ডার কঙ্কাল পুনরায় কবরস্থানে দাফন করা হয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে