স্ট্রিম ডেস্ক

রাশিয়া থেকে তেল ও অস্ত্র আমদানির ব্যাপারে ভারতকে নতুন করে আরেক দফায় হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মঙ্গলবার (৫ আগস্ট) গণমাধ্যমে বলেছেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর নতুন করে শুল্ক আরোপ করা হবে’। ট্রাম্পের এমন হুমকি মাথায় নিয়েই রাশিয়া সফরে গেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷
ভারতীয় গণমাধ্যমের খবর, ভারত-রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে একটি বিশেষ সফরে ইতিমধ্যে দোভাল রাশিয়ায় পৌঁছেছেন। তার এই সফরটি পূর্ব নির্ধারিত হলেও ট্রাম্পের শুল্ক হুমকির পর এর গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইন্ডিয়া টুডের খবরে আরো বলা হয়েছে, রাশিয়ার ঊর্ধ্বতন নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে দোভালের একটি রুদ্ধদ্বার বৈঠক হতে যাচ্ছে এই সফরে। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও চলতি মাসের শেষের দিকে রাশিয়া সফরে যেতে পারেন বলেও খবরে বলা হচ্ছে।
উল্লেখ্য, গত ৩০ জুলাই বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকায় ভারতীয় পণ্যের ওপরও ২৫ শতাংশ পাল্টা শুল্কারোপ করেন ট্রাম্প। রাশিয়া-ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে দুদিন আগেও সোমবার (৪ আগস্ট) ট্রাম্প এই পাল্টা শুল্ক আরো বাড়ানোর ব্যাপারে সরাসরি হুমকি দিয়ে রেখেছেন। আবার রাশিয়া থেকে ভারত তেল ও অস্ত্র আমদানি করলে ‘জরিমানাও’ গুণতে হবে বলে জানিয়েছিলেন তিনি।
অন্যদিকে, সোমবার ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়ার পর ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন বারবার ইচ্ছে করে ভারতকে চাপে রাখতে চাইছে। ভারত মনে করছে, তা ‘অন্যায় ও অযৌক্তিক’।
রয়টার্সের সূত্র থেকে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে ভারত প্রতিদিন রাশিয়া থেকে ১ দশমিক ৭৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল কিনেছে। বর্তমানে রাশিয়ার তেলের ক্রেতা হিসেবে ভারত রয়েছে শীর্ষ অবস্থানে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে